Saturday, March 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হেড কোচের অভাব বোধ করছেন না জাহানারারা

February 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
হেড কোচের অভাব বোধ করছেন না জাহানারারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে গত একমাস ধরে সিলেটে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেখানে নেই হেড কোচ। কিন্তু তার অভাব বোধ করছেন না জাহানারা আলমরা। তারা দেশিয় কোচের অধীনেই ভালভাবই প্রস্তুতি সারছেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই হেড কোচ বিহীন রয়েছে টাইগ্রেসরা। আপাতত সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনেই কাজ করেছেন সালামারা। এ ছাড়া ব্যাটিং কোচ সানোয়ার হোসেন সানু, স্পিন কোচ ওয়াহিদুল গণি ও পেস বোলারদের নিয়ে কাজ করেছেন নির্বাচকের দায়িত্ব পাওয়া পেসার মঞ্জুরুল ইসলাম।

প্রায় একবছর ধরে না থাকলেও নারী দল অভাব বোধ করছে না প্রধান কোচের। এ ব্যাপারে শনিবার জাহানারা বলেন, ‘হেড কোচের কোন অভাব আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না। এ ব্যাপারটি সম্পূর্ণ বোর্ডের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে রয়েছেন সহকারী কোচ। তার সাথে আমাদের স্কিল ভিত্তিতে কোচ দেওয়া হয়েছে। যেমন সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি একজন পেস বোলার ছিলেন। উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং সানু স্যার, স্পিন কোচ ওয়াহিদ গনি স্যার আছেন। সুতরাং বলা যায় মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’

আগামী ২৮ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল থেকে। শেষে হবে ১৩ এপ্রিল। মাঝে ৩টি ওয়ানডে হবে ৬, ৮ ও ১১ এপ্রিল। এই সিরিজে বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে তারা। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আসন্ন সিরিজের জন্য তৈরি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ ব্যাপারে জাহানারা জানিয়েছেন,‘এখন পর্যন্ত সিলেটে ৫০ ওভারের ১০ টা ম্যাচ খেলেছি। সেখানে সবাই মোটামুটি ফিট ছিল। কেউ চোটে পড়েনি। এদিক থেকে আমি বলতে পারি তারা যথেষ্ট ফিট। স্কিলের দিক থেকে যদি বলি আমাদের সেঞ্চুরি ছিল, পাঁচ উইকেট হয়নি তবে ৪ উইকেট ৩ উইকেট ছিল। সব মিলিয়ে বলা যায় বোলাররা ভালো করেছে। তাই আমরা আসন্ন সিরিজের জন্য সম্পূর্ণ তৈরি।’

Previous Post

কিংবদন্তিদের লড়াইয়ে কে কোন দলে?

Next Post

ইয়াসিরের দুর্দান্ত ব্যাটিং, চট্টগ্রামে এগিয়ে ‘এ’ দল

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

9
সতর্ক করলেন তামিম
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

5
সাকিব এখন গ্র্যাজুয়েট
বিশেষ প্রতিবেদন

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

4
Next Post
ইয়াসিরের দুর্দান্ত ব্যাটিং, চট্টগ্রামে এগিয়ে ‘এ’ দল

ইয়াসিরের দুর্দান্ত ব্যাটিং, চট্টগ্রামে এগিয়ে ‘এ’ দল

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক হাবিবুল বাশার

by cricbdadmin
0
9

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। চলতি মাসেই বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ...

সতর্ক করলেন তামিম

মোহামেডানের পাশে থাকতে চান তামিম ইকবাল

by cricbdadmin
0
5

রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সংযোগস্থলে আয়োজিত এক দোয়া মাহফিলেই উঠে এলো বাংলাদেশের ক্রিকেটের বড় এক নামের ভবিষ্যৎ ভাবনা। অসুস্থ মির্জা আব্বাসের...

সাকিব এখন গ্র্যাজুয়েট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব

by cricbdadmin
0
4

পবিত্র রমজান মাস শেষের পথে, সামনে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এই উপলক্ষে দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

র‍্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মিরাজ-নাহিদরা

by cricbdadmin
0
4

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে যে আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল, তারই প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে।...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

ক্রিকেটের বাইরের খেলায় ব্যস্ত বিসিবি

by cricbdadmin
0
6

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ঈদের ছুটিতে গেছে বাংলাদেশ জাতীয় দল। তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক অঙ্গনে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD