Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথম দিনই চাপে বাংলাদেশ

January 9, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথম দিনই চাপে বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রত্যাশার বেলুন হঠাৎ করেই যেন চুপসে গেলো! আগের টেস্টেই দল পেয়েছে দারুণ এক জয়। ইতিহাস গড়া সেই সাফল্যের পর এবার মাটিতে নেমে এসেছে বাংলাদেশ দল। বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ের সামনে এবার রান উৎসব নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে কিউইদের অর্জন ১ উইকেটে ৩৪৯ রান।

ঘরের মাঠ হ্যাগলি ওভালে ল্যাথাম দিন শেষে অপরাজিত ১৮৬ রানে। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাট থেকে আসে ২৮টি বাউন্ডারি। সংগতভাবেই চাপের মুখে এখন বাংলাদেশ দল।

টম ল্যাথাম রয়েছেন ডাবল সেঞ্চুরির পথে। রোববার তিনি তুলে নিয়েছেন দ্বাদশ টেস্ট সেঞ্চুরি। দুঃসময়ে দাঁড়িয়েছিলেন তিনি। কিউই অধিনায়ক আগের ৫ টেস্টে ফিফটির দেখাও পাননি। ল্যাথামের সঙ্গে উইকেটে আছেন ডেভন কনওয়ে। দিন শেষ করেন ৯৯ রানে। আন্তর্জাতিক ক্যারিয়ার স্বপ্নের মতো শুরু করা ব্যাটসম্যান পঞ্চম টেস্টে তৃতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে।

এদিন দুটি জুটির রেকর্ডে নাম লেখালেন ল্যাথাম। উইল ইয়াংয়ের সঙ্গে একটি, অন্যটি কনওয়ের সঙ্গে। প্রথমটি এই ভেন্যুর প্রথম উইকেট জুটির রেকর্ড। অন্যটি দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি।

এই মাঠে প্রথম ইনিংসে সেরা উদ্বোধনী জুটি ছিল আগে মাত্র ৩৭ রান। সেখানে ১৪৮ রানের জুটি গড়েন ল্যাথাম ও ইয়াং। আর ল্যাথাম ও কনওয়ের অবিচ্ছন্ন জুটি তুলেছেন ২০১ রান।

এদিন ল্যাথাম সেঞ্চুরি করেন ১৩৩ বলে। অন্যদিকে ১৪৮ বলে ৯৯ রানে অপরাজিত। সব মিলিয়ে হতাশায় দিন কাটল টাইগার বোলারদের। অথচ আগের টেস্টেই দাপট ছিল এবাদত আর মেহেদী হাসান মিরাজদের।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪৯/১ (ল্যাথাম ১৮৬*, ইয়াং ৫৪, কনওয়ে ৯*; তাসকিন ২২-৫-৬৮-০, শরিফুল ১৮-৬-৫০-১, ইবাদত ২১-১-১১৪-০, মিরাজ ২৫-১-৯৫-০, শান্ত ৪-০-১৫-০)

 

Previous Post

শৃঙ্খলা ভেঙে জাতীয় দলে জায়গা হারালেন জাহানারা

Next Post

আকাশ থেকে মাটিতে মুমিনুলরা

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

7
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট
বিশেষ প্রতিবেদন

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

8
বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

10
Next Post
আকাশ থেকে মাটিতে মুমিনুলরা

আকাশ থেকে মাটিতে মুমিনুলরা

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে এগিয়ে চলেছে কার্যক্রম। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত...

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

by cricbdadmin
0
8

দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকাদের সম্মান জানাতে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ যেন শেষ পর্যন্ত রূপ নেয় হামজা চৌধুরীর একক উৎসবে।...

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
10

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD