Tuesday, March 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

March 10, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন দুই দলের অধিনায়কের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক ফটোসেশন ও সংবাদ সম্মেলন। সেখানে পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি জানিয়েছেন, প্রথম ম্যাচেই তিনজন ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হবে।

এবারের সফরের জন্য তুলনামূলক নতুন একটি দল পাঠিয়েছে পাকিস্তান। ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন ছয়জন ক্রিকেটার, যারা এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। তাদের মধ্য থেকেই তিনজনকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে।

এরপর দলের শীর্ষ তিন ব্যাটারের নাম ঘোষণা করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘৩ জনের অভিষেক হবে। সাহিবজাদা আমাদের টপ পারফর্মার। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সে ভালো করছে। পাকিস্তানের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সে ভালো করেছে। মাজ সাদাকাতের সাথে সে (ফারহান) ওপেন করবে, শ্যামল হুসাইন ওয়ান ডাউনে খেলবে। ফলে এই ৩ জনের অভিষেক হচ্ছে। আশা করি তারা নিজেদের খেলাটা খেলবে এবং স্কিল দেখাবে। আমরা দল হিসেবে বেশ এক্সাইটেড তাদের পাকিস্তানের হয়ে খেলতে দেখতে, কেবল এক সিরিজ নয়, সামনেও।’

অভিষেক হতে যাওয়া তিন ক্রিকেটারকে অনভিজ্ঞ বলতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তার মতে, বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে তারা পরিচিত। বিশেষ করে বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় এখানে মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়।

শাহীন বলেন, ‘না তারা (৩ অভিষিক্ত) অনভিজ্ঞ নয় (হাসি)। তাদের এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ লিগে সাহিবজাদা, মাজ খেলেছে আরও অনেকে খেলেছে। আগের আসরেও অনেকে (বিপিএলে) খেলেছে। তাদের জন্য ব্যাপারটা স্বাভাবিক হবে। এখানের পিচ কন্ডিশন তারা ভালোভাবেই জানে। আশা করি নিজেদের সেরা খেলাটা খেলবে।’

এই সিরিজের স্কোয়াডে নেই বাবর আজম। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কৌশলের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

তিনি বলেন, ‘বাবর এই সিরিজের দলে নেই। আমরা আমাদের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দেখতে চাই। তারা আমাদের আগামী দিনের ক্রিকেটার। আমরা চাই বাংলাদেশের বিপক্ষে তাদের খেলার সুযোগ করে দিতে। আমি মনে করি, সময়ের সাথে সাথে তারা বুঝে যাবে দলে তাদের ভূমিকা কী। আমরা বিশ্বকাপের জন্য দল তৈরি করছি। তাই এখানে তরুণদের সুযোগ দিয়েছি নিজেদের স্কিলটা ঝালিয়ে নিতে।’

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল সাজানোর পরিকল্পনা নিয়েই তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হচ্ছে পাকিস্তান দলে। তাই এই সিরিজটিকে ভবিষ্যতের দল গঠনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছে দলটি।

একাদশ নির্বাচন নিয়ে শাহীন বলেন, ‘হ্যাঁ অবশ্যই, দেখুন, এক ম্যাচে ১৫ জনকে তো খেলাতে পারব না। আমি খুশি হতাম যদি ১৫ জনকেই খেলাতে পারতাম। দলের চাহিদা এবং পিচ অনুযায়ী ১১ জনকে বেছে নিতে হবে। আজকে একটি সেশন আছে এরপর আমরা একাদশ বেছে নিব।’

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বাংলাদেশে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও অধিনায়ক মনে করেন, ক্রিকেটাররা সেটি সামলে নিতে পারবে।

তিনি বলেন, ‘তারা জানে এই দুই ফরম্যাট আলাদা। যাদেরকে দলে নিয়েছি, তারা লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছে, পাকিস্তান শাহীনসের হয়ে খেলেছে, পারফর্মও করেছে। আমরা পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, সাথে তাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজও হতে যাচ্ছে।’

অভিষেক পেতে যাওয়া সাহিবজাদা ফারহান সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ে সর্বোচ্চ রান করেছেন। পাকিস্তানের হয়ে ইতোমধ্যে ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭২ ম্যাচে আটটি সেঞ্চুরি ও ২০টি ফিফটিতে প্রায় তিন হাজার রান করেছেন এই ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শামিল হুসাইন মাত্র ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ওই ম্যাচগুলোতে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৪৬.৩৩ এবং স্ট্রাইক রেট ১০০.১৮।

অন্যদিকে ২০ বছর বয়সী অলরাউন্ডার মাজ সাদাকাত ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটি করেছেন। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ১০১.৮৮। বল হাতেও নিয়েছেন ১৩টি উইকেট। গত বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেছিলেন তিনি।

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা বাকি তিন ক্রিকেটারের মধ্যে আব্দুল সামাদ ও মুহাম্মাদ গাজি ঘোরি ব্যাটসম্যান। প্রথম ম্যাচে তাদের দেখা যাবে না। অন্যদিকে লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদকে একাদশে রাখা হবে কি না, তা অনুশীলন শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

সবশেষে শাহীন বলেন, ‘এক ম্যাচে তো ১৫ জনই খেলতে পারবে না। ১৫ জনের সবাইকে নিয়ে খেলতে পারলে তো ভালোই হতো। কিন্তু খেলবে স্রেফ ১১ জন। দলের প্রয়োজন ও পিচের অবস্থা বুঝে একাদশ গঠন করা হবে। আজকে আরেকটি সেশন আছে আমাদের। অনুশীলন দেখে আমরা একাদশ চূড়ান্ত করব।’

Previous Post

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

Next Post

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই
বিশেষ প্রতিবেদন

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

4
Next Post
রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD