Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথমবারের মতো স্পন্সর পেয়ে উচ্ছ্বসিত জাহানারা

December 31, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথমবারের মতো স্পন্সর পেয়ে উচ্ছ্বসিত জাহানারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশের সেরা নারী ক্রিকেটারদের তালিকা করতে গেলে ওপরের সারিতেই থাকবে তার নাম। ব্যাট-বলে দাপট দেখিয়ে জাতীয় দলে খেলছেন অনেকদিন ধরেই। তারপরও ব্যাটে কোন স্পন্সর পাচ্ছিলেন না জাহানারা আলম। অবশেষে আক্ষেপ দূর হলো এই তারকা ক্রিকেটারের।

২০১১ সাল থেকে জাতীয় ক্রিকেট দলে খেলছেন জাহানারা। ৯ বছর পর এসে এখন থেকে নিজের ক্রিকেট ব্যাট-প্যাড, গ্লাভসে স্পন্সর কোম্পানির লোগো ব্যবহার করবেন। স্পন্সর পেয়ে গেলেন তিনি।

ডানহাতি এই পেসার নারীদের আইপিএলেও নিয়মিত খেলছেন। পারফরমেন্স আর তারকা খ্যাতির কথা ভেবেই অস্ট্রেলিয়ার এইচআর স্পোর্টস ক্রিকেটার জাহানারা আলমের স্পন্সর হয়েছে।

স্পন্সরের চুক্তি অনুযায়ী এইচআর স্পোর্টস জাহানারার কাছে তাদের নতুন স্পোর্টস গুডস (ক্রিকেট ব্যাট-প্যাড, গ্লাভস) পাঠাল। নিজের অফিসিলয়াল ফেসবুকে মঙ্গলবার জাহানারা এমনটাই জানালেন। তিনি লিখেছেন, ‘ক্রিকেট সরঞ্জামে এটিই আমার প্রথম স্পন্সর। এইচআর স্পোর্টসের ক্রিকেট সরঞ্জাম নিয়ে ম্যাচে নামতে দেরি সইছে না। এইচআর স্পোর্টসের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত আমি।’

ফেসবুকে এমন ঘোষণা দিয়ে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন জাহানারা। যেখানে ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন তাকে।

দুবাইয়ে নারীদের আইপিএলে গত মাসেই ভেলোসিটি দলের হয়ে খেলেছেন জাহানারা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে জাহানারা ৩৭টি ওয়ানডে খেলে নিয়েছেন ৩৩ উইকেট। ৭১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৫৫ উইকেট।

এদিকে আসছে নতুন বছরই মাঠে নামবেন জাহানারা। ৩ জানুয়ারি থেকে শুরু হবে নারী ক্রিকেট দলের মাসব্যাপী ক্যাম্প। ক্যাম্পের জন্য ২৯ নারী ক্রিকেটারকে নির্বাচন করেছে বিসিবি। যেখানে আছেন জাহানারা।

Previous Post

কোহলিদের ছাড়া টেস্ট জয় দারুণ অর্জন: শচীন

Next Post

হোল্ডার-পোলার্ডদের ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
হোল্ডার-পোলার্ডদের ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

হোল্ডার-পোলার্ডদের ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD