Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রত্যাশার ফানুস উড়ালেন মিরাজ

June 7, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব-মিরাজের দাপট, বড় লিড বাংলাদেশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পুর্ণাঙ্গ সিরিজ বলে কথা। সময় নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ভাগে ভাগে ক্যারিবীয় সফরে যাচ্ছে টাইগাররা। দ্বিতীয় ধাপে সোমবার দেশ ছাড়ার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শোনালেন আশার কথা।

বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদম্যাধ্যমের মুখোমুখি হলেন মিরাজ। সোমবারের এই ফ্লাইটে যাবেন তামিম ইকবাল, ইয়াসির আলী রাব্বী ও কোচিং স্টাফের চারজন। দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘আমরা ওয়ানডে, টি-টুয়েন্টি ও টেস্ট তিনটিতেই আশা করি ভালো ক্রিকেট খেলবো। টেস্টে হয়তো সম্প্রতি আমরা ভালো করছি না। কিন্তু আমরা কামব্যাক করতে পারবো। এটা বিশ্বাস আছে আমাদের।’

নিউজিল্যান্ডে জয়ের কথা মনে করিয়ে মিরাজ আরও বলেন, ‘দেখুন আমরা নিউজিল্যান্ডে ম্যাচ জিতেছি, নিউ জিল্যান্ডের কন্ডিশনে গিয়ে। কিন্তু আমরাতো এরকম না যে আমরা পারি না। হয়তো আমাদের খারাপ সময় যাচ্ছে, ক্রিকেটাররা কামব্যাক করার চেষ্টা করছে।’

চার ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন ক্রিকেটাররা। সফরের শুরুতে টেস্ট খেলবে বাংলাদেশ। নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের মতো করে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। ১৬ জুন প্রথম টেস্ট বাংলাদেশের। এর চারদিন আগেই দলের সঙ্গী হওয়ার কথা তার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুই টেস্ট খেলবে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ও ড্যারেন স্যামি স্টেডিয়ামে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে।

১৬ সদস্যের টেস্ট দল-

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও কাজী নুরুল হাসান সোহান।

১৭ সদস্যের ওয়ানডে দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়।

১৫ সদস্যের টি-টুয়েন্টি দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন।

Previous Post

এরকম কোনো কথা আমি একবারও বলিনি: তামিম

Next Post

তাসকিনের সুখবর

Related Posts

‘অবশ্যই আমরা নির্বাচন করব’
বিশেষ প্রতিবেদন

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

6
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

6
টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
Next Post
স্বপ্নের জয়ে সিরিজ জিতে ইতিহাস বাংলাদেশের

তাসকিনের সুখবর

Discussion about this post

সর্বশেষ..

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD