Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পূজারার ১৯৩, পান্টের ইতিহাস

January 4, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুর্ভাগ্যই বলতে হবে চেতেশ্বর পূজারার। সিডনি টেস্টে ডাবল সেঞ্চুরির পথে ছিলেন তিনি। কিন্তু ১৯৩ রানে এসে আটকে গেলেন। ৭ রানের আক্ষেপে পুড়লেন তিনি। অবশ্য দিনটা ছিল রিশব পান্টের। অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।তাদের দাপটেই সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষেই ড্রাইভিং সিটে ভারত। ১ম ইনিংসে রীতিমতো রান পাহাড়ে উঠেছে দলটি।

পূজারা (১৯৩) ও পান্টের (১৫৯) ব্যাটে ভর করে ৭ উইকেটে ৬২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে বিনা উইকেটে ২৪ রান তুলেছে স্বাগতিকরা। মার্কাস হ্যারিস ১৯ ও উসমান খাজা ৫ রানে অপরাজিত রয়েছেন। সিডনি টেস্টের এখনো ৫৯৮ রানে পেছনে অজিরা। সন্দেহ নেই এখন ফলোঅন বাঁচাতেই লড়তে হচ্ছে তাদের।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করে ভারত। প্রথমেই হারায় হনুমা বিহারির উইকেট। এরপর পূজারা পঞ্চম উইকেটে পান্টের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে স্পিনার ন্যাথান লায়ন বলে ফিরেন তিনি। তার আগে তুলেন ১৯৩ রান।

এরপর রবীন্দ্র জাদেজা ও পান্ট যোগ করেন ২০৪ রান। সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এটি সর্বোচ্চ। দেশের বাইরে সপ্তম উইকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ। ১১৪ বলে ৭ চার ও ১ ছয়ে ৮১ রান করে ফিরেন জাদেজা। ১৫৯ রানে অপরাজিত থাকেন পান্ট। অস্ট্রেলিয়ায় ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলার ইতিহাস গড়লেন তিনি।

এই সিডনি টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে ভারত। সেই ১৯৪৭ সালে সফর শুরুর পর এবারই প্রথম অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরবে দল।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৬৭.২ ওভারে ৬২২/৭ ইনিংস ঘোষণা (পুজারা ১৯৩, বিহারি ৪২, পান্ট ১৫৯*, জাদেজা ৮১; স্টার্ক ১/১২৩, হ্যাজেলউড ২/১০৫, কামিন্স ০/১০১, লায়ন ৪/১৭৮, লাবুশেন ০/৭৬, হেড ০/২০, খাজা ০/৪)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০ ওভারে ২৪/০ (হ্যারিস ১৯*, খাজা ৫*; শামি ০/৯, বুমরাহ ০/১২, জাদেজা ০/১, কুলদীপ ০/২)।

Previous Post

রাজশাহী কিংসের নেতৃত্বে মিরাজ

Next Post

সংসদ সদস্য নয়, ক্রিকেটার হিসেবেই নামবেন মাশরাফি

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post

সংসদ সদস্য নয়, ক্রিকেটার হিসেবেই নামবেন মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD