Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পাকিস্তানের পুনরাবৃত্তি না ইংল্যান্ডের প্রতিশোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল

November 12, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানের পুনরাবৃত্তি না ইংল্যান্ডের প্রতিশোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

৩০ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু এই মেলবোর্নেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। আইসিসির মেগা আসরের তৃতীয় ফাইনালকে সামনে রেখে দু’দলের সামনে ফিরে এসেছে সেই স্মৃতি।

১৯৯২’র বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-আইসিসির বৈশ্বিক দুটি আসরে পাকিস্তানের ফাইনালে ওঠার গল্পটা প্রায় একই। ৩০ বছর আগে ১০ উইকেটের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে শুরু করে ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পন, বৃষ্টিভাগ্যে ইংল্যান্ডের কাছ থেকে এক পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্নটা যাদের ধুসর হওয়ার কথা, সেই পাকিস্তানই কি না জিতেছে ট্রফি !

এবারের বিশ্বকাপে পাকিস্তানের পথচলার গল্পটা একবারেই ১৯৯২ বিশ্বকাপের মতো। প্রথম ম্যাচে ভারতের কাছে হার। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হার। তবে তৃতীয় ম্যাচ থেকে পঞ্চম ম্যাচে জেতে বাবর আজমের দল। মাঝে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে পাকিস্তানের জন্য খুলে যায় সেমিফাইনালের দরজা। শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা নিয়ে দলটি জায়গা করে নেয় শেষ চারে। সেমিতে তারা আবার শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে উঠে যায় ফাইনালে।

মেলবোর্নে পা দিয়ে বাবর আজমরা ফিরে গেছেন পূর্বসূরীদের সেই গর্বিত ইতিহাসে। ইমরান খানের অর্জনের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে বাবর আজমদের। শনিবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সে লক্ষের কথাই বলেছেন—‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)। ইনশা আল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিব। প্রথম দুই ম্যাচ হারের মাশুল দিতে হয়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’

বিশ্বকাপ ফাইনালের পথে ইংল্যান্ডের যাত্রাটাও কম রোমাঞ্চকর নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে হারের হতাশা দিয়েই শুরু হয়েছিল ইংলিশদের বিশ্বকাপ অভিযানটা। সেই ম্যাচ নিয়ে বাটলার বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টুর্নামেন্টজুড়ে আমাদের জন্য ব্যাপক হতাশার বিষয় হয়ে ছিল। তবে অবশ্য এটা অনেক আগের বিষয় বলে মনে হয়। বিশ্বকাপ ফাইনালের আগে এই জায়গায় বসতে পেরে আমার মনে হচ্ছে, সেই ম্যাচ থেকে আমরা বেশ কিছু শিক্ষা লাভ করেছি এবং সেটিই আমাদের চালিত করেছে। সেই হার আমাদের ধাক্কা দিয়েছিল। আমি মনে করি, এখন পর্যন্ত যে ক্রিকেট আমরা খেলেছি, তাকে সেই ম্যাচের প্রতিক্রিয়ায় হিসেবে দেখতে পারি।’’

১৯৯২ সালের হারের প্রতিশোধ কি এবার নিতে চাইবে ইংল্যান্ড। এমন প্রশ্নের জবাবে শনিবার সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, ‘আমি কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি, যেমনটা আমি আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি আমরা অনেক খেলেছি। দারুণ কিছু ম্যাচে আমাদের মধ্যে হয়েছে। দারুণ উদ্দীপনায় আমরা খেলেছিলাম। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’

Related Posts

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র
বিশেষ প্রতিবেদন

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র

0
জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে সোবহানা-জ্যোতির বড় লাফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD