শারীরিক প্রতিবন্ধীদের টুর্নামেন্ট আইসিআরসি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় ম্যাচেই হেরে গেল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান তাদের ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২০ রানে হারিয়েছে। এনিয়ে টানা দ্বিতীয় জয় পেল পাকিস্তান।
শনিবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৯.৩ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। আমিন উদ্দিন করেন সর্বোচ্চ ৩৩ রান। ২২ রান ধ্রুপম পত্রনবীশ তীর্থের ব্যাটে। সুজাউল ইসলাম ১৬ ও আলম খান করেন ১১ রান।
জবাব দিতে নেমে ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তুলে পাকিস্তান। কিন্তু এরপরই নেমে আসে অঝোর ধারার বৃষ্টি। পরে আর খেলা হয়নি। তাতে ফল নির্ধারিত হয় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে।
পরের ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে।



