Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

December 9, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রথম ম্যাচে বিব্রতকর হারে চুপসে গিয়েছিলেন সবাই। সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের কোন অজুহাত দাঁড় না করিয়ে বরং দুর্দান্ত টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। তারই পথ ধরে ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩। স্বাগতিক পাকিস্তানকে অনায়াসে হারাল টাইগাররা। প্রথমে হংকং তারপর রোববার পাকিস্তানকে হারিয়ে শেষ চারে উঠে গেছে দল।

এদিন ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ৮৪ রানে পাকিস্তানকে হেসে-খেলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের দল করে ৫ উইকেটে ৩০৯ রান। জবাব দিতে নেমে স্বাগতিক পাকিস্তানকে ২২৫ রানে অলআউট করেন টাইগার বোলাররা।
এই ম্যাচেও জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটে বলে এখানেও সাফল্য পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস ভাগ্য ছিল বাংলাদেশেরই পক্ষে। মিজানুর রহমান ও জাকির হাসান ওপেনিংয়ে তুলেন ৪৮ রান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে জাকির ৯৮ রানের জুটি গড়েন। ৮ চারে ৬৯ বলে ৬৯ রানে আউট জাকির। ৫৪ বলে ৪৯ রান শান্তর।

এরপর দপঞ্চম উইকেটে ইয়াসির আলীকে নিয়ে ১২৬ রানে জুটি গড়েন মোসাদ্দেক। ইয়াসির ৪৬ বলে ৫৬ রানে ফিরেন। মোসাদ্দেক করেন ৭৪ বলে চার ছক্কা ও তিন চারে অপরাজিত ৮৫। আগের ম্যাচের সেঞ্চুরি করেছিলেন মোসাদ্দেক।

জবাব দিতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লড়তেও পারেনি পাকিস্তান দল। তারমধ্যে ৮৮ রানের জুটি গড়েন জিশান মালিক ও মোহাম্মদ রিজওয়ান। ৬৭ বলে ৪৭ রান করে মালিক আউট। ৫১ বলে ৪৬ রান করেন রিজওয়ান। খুশদিল শাহ ৫৮ বলে ৬১ রান। নাঈম ৩৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক ও শফিউল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৯/৫ (মিজানুর ২৫, জাকির ৬৯, শান্ত ৪৯, মোসাদ্দেক ৮৫*, আফিফ ৬, ইয়াসির ৫৬, সোহান ৮*; মুদাসসর ০/৩৩, মুসা ২/৫৫, আশিক ০/৩৭, খুশদিল ৩/৪৮)
পাকিস্তান: ৪৬.৫ ওভারে ২২৫/১০ (ইমরান ৩, মালিক ৪৭, শাকিল ৬, রিজওয়ান ৪৬, সাদ ১০, তালাত ১০, খুশদিল ৬১, আশিক ৩, শাফকাত ১৬, মুদাস্সর ৬, মুসা ২*; শফিউল ২/৪১, নাঈম ৩/৩৬, শরিফুল ১/৪৪, তানভীর ১/২৭, আফিফ ১/৪১, মোসাদ্দেক ২/৩২)
ফল: বাংলাদেশ ৮৪ রানে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন

Previous Post

উইন্ডিজকে উড়িয়ে দিল মাশরাফির বাংলাদেশ

Next Post

অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় ভারতের

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

5
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

3
Next Post

অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় ভারতের

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD