Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন না মাহমুদউল্লাহ

November 2, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাহমুদউল্লাহর ব্যাটে ৮৩, বাংলাদেশ ৫১৩
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চোটের কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু ওয়ানডে সিরিজে তাদের অভাবটা খুব একটা টের পায়নি বাংলাদেশ। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সতর্ক টিম টাইগার্স। যে কারণে শনিবার থেকে শুরু হতে যাওয়া সাদা পোশাকের ক্রিকেটে একাদশ নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাইছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানিয়েছেন, জয় দিয়ে সিরিজ শুরু করতে সম্ভাব্য সেরা দল নিয়ে মাঠে নামবেন তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সকাল সাড়ে নয়টায়। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে সোজা সাপ্টা মাহমুদউল্লাহ বলেই দিলেন একাদশ নিয়ে শুরুতেই কোন পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন না, ‘প্রথম ম্যাচে আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে খেলব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে ফরম্যাটই হোক, প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আর আমরা সব সময় বিশ্বাস করি যে, আমাদের শুরুটা যখন ভালো হয়, আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো সেরা একাদশটিই খেলার সুযোগ পাবে। কোনো পরীক্ষা-নিরীক্ষা হলে সেটা দ্বিতীয় টেস্টে হতে পারে।’

চলতি সিরিজ দিয়ে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক ও সৈয়দ খালেদ আহমেদ। তাদের ডাক পাওয়ায় অবাক হওয়ার মতো কিছু দেখেন না অধিনায়ক, ‘আমার মনে হয়, ওরা যেভাবে পারফরম্যান্স করছে টেস্ট স্কোয়াডে তাদের একটা সুযোগ প্রাপ্য। অপু-মিঠুন দুজনই সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছে। ওই আত্মবিশ্বাসটা যদি টেস্ট ক্রিকেটে নিয়ে আসতে পারে তাহলে ওরা ভালো করতে পারবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে কে কে থাকবেন, তা শুক্রবার বলেননি মাহমুদউল্লাহ। শনিবার সকালে উইকেট দেখে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন তিনি, ‘ আবু জায়েদ রাহি ওয়েস্ট ইন্ডিজ সফরেও বেশ ভালো পারফর্ম করেছে। আমি মনে করি, সে সুযোগ পাওয়ার দাবিদার। আর খালেদ বাংলাদেশের জন্য সম্ভাবনাময় তরুণ পেসার। তার বলে গতি আছে আর সুইংও করাতে পারে। সে ভবিষ্যতের জন্য খুব ভালো সম্পদ হতে পারে।’

নিয়মিত অধিনায়ক না থাকায় আবারও বাংলাদেশের দায়িত্ব উঠেছে মাহমুদউল্লাহর কাঁধে। ব্যাপারটি উপভোগ করছেন তিনি। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে মাঠে নামার এ ডানহাতি সতীর্থ সাকিব আল হাসান ও তামিম ইকবালকে মিস করছেন। শুক্রবার ব্যাপারটি আর গোপন রাখতে পারেননি ময়মনসিংহের এ ক্রিকেটার, ‘সাকিব সব সময় আপনাকে একাদশে একটা ভারসাম্য এনে দেয়। সাকিব যেহেতু নেই তাই আমাদের বাড়তি বোলার কিংবা ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে। সাকিব থাকলে দলের ভারসাম্য নিয়ে বেশি চিন্তা করতে হয় না। তামিম-সাকিব যেহেতু নেই সবার জন্য এটা সমান সুযোগ। আমার জন্যও তাই। আমরা সুযোগটাকে কিভাবে দেখছি এবং আমরা কতটুকু উদগ্রীব আছি পারফর্ম করার জন্য সেটা দেখার বিষয়। এই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। খেলোয়াড়রা সবাই সুযোগের অপেক্ষায় আছে এবং সবাই ভালো পারফরম্যান্সের জন্য অপেক্ষা করছে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টটা জয়ে রাঙাতে চান মাহমুদউল্লাহ। এজন্য সতীর্থদের কাছ থেকে সেরাটা চান তিনি। যা এরইমধ্যে মুশফিকুর রহীম-মুস্তাফিজুর রহমানদের কাছে পৌঁছে দিয়েছেন এ ডানহাতি।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD