আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নেপালে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ নারী দল আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বে। বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে মূল বিশ্বকাপে জায়গা করে নেওয়াই টাইগ্রেসদের প্রধান লক্ষ্য।
ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তারকে। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
১৮ জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে চলবে এই বাছাইপর্ব। মোট ১০টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও স্বাগতিক নেপাল।
বাছাইপর্বের প্রথম দিন ১৮ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে ম্যাচ খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি আপার মুলপানি মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।
ঘোষিত স্কোয়াডে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকিকে।
বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।










Discussion about this post