Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নেতৃত্ব হারালেও আস্থার জায়গায় শান্ত

May 4, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপে বিশেষ কিছুর আশায় শান্ত
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তবে তার ওপর বিসিবির আস্থা কমেনি এতটুকুও। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তাকে। বিসিবির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শান্তর অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতা বিবেচনায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

অনেকে ভেবেছিলেন, অধিনায়কত্ব হারানোর পর শান্ত হয়তো বাদ পড়বেন দল থেকে। কিন্তু বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন ভিন্ন কথা। শান্তর ভূমিকা কেবল নেতৃত্বে নয়, দলের টেকনিক্যাল ভারসাম্য ও চাপ সামাল দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

ফাহিম বলেন, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক হলেও, এখনো দলে তার প্রয়োজন আছে। অভিজ্ঞতা শুধু নেতৃত্বে নয়, মাঠেও বড় ভূমিকা রাখে। তরুণদের পাশে কেউ একজন দরকার, যে চাপের সময়ে মাথা ঠান্ডা রেখে খেলে। শান্ত সেটা পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু অভিজ্ঞতা নয়, শান্তর ব্যাটিং স্কিলস আমাদের পরিকল্পনায় আছে। তরুণরা যেমন পারফর্ম করছে, তেমনি এমন কেউ দরকার যার ম্যাচ পড়ার ক্ষমতা আছে। লিটন, সৌম্যর পর একটা অভিজ্ঞ গ্যাপ ছিল, সেখানে শান্তর জায়গা যথার্থ।’

দলে তরুণদের ভিড়ে একজন অভিজ্ঞ, স্থির ও কৌশলী ব্যাটার হিসেবে শান্তর গুরুত্ব বোঝাতে গিয়ে ফাহিম পরিষ্কার করে দিয়েছেন—টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখেই এমন পরিকল্পনা। শুধু নতুনদের ওপর ভরসা নয়, অভিজ্ঞদের মিশ্রণেই সাজানো হচ্ছে দল।

এদিকে, আজই টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের নাম ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বে রেখেছে বোর্ড। তার ডেপুটি হিসেবে শেখ মেহেদী হাসানকে রাখা হয়েছে আসন্ন সফরের জন্য।

বাংলাদেশ দল (টি-টোয়েন্টি, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর)
লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Previous Post

লিটন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক

Next Post

শান্তর বার্তায় লিটনের নতুন যাত্রা

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
ভারতে প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলবেন শান্ত

শান্তর বার্তায় লিটনের নতুন যাত্রা

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD