Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নির্বাচনের তফসিল ঘোষণা, বিসিবিতে ভোট ৭ জুন

May 16, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। নানা আলোচনা, অনিশ্চয়তা এবং প্রশাসনিক পরিবর্তনের পর দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিবি।

ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। একই দিনে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব।

আজ শনিবার প্রকাশিত তফসিলে নির্বাচনী কার্যক্রমের বিস্তারিত সূচিও জানানো হয়েছে। আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রকাশ করা হবে বৈধ মনোনয়নপত্রের তালিকা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানির কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ওই দিনই দুপুরে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। মে মাসের শেষ সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে বিসিবির নির্বাচনী লড়াইয়ে কারা থাকছেন।

এবারও আগের নিয়মেই তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্লাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি-২ থেকে আসবেন ১২ জন প্রতিনিধি। আর সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক। সব মিলিয়ে ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে।

নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পোস্টাল ও ই-ব্যালট ব্যবস্থা। ২৫ মে এসব ব্যালটের জন্য আবেদন করতে হবে। পরে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ই-ব্যালট ও পোস্টাল ভোট পাঠানো হবে। সেগুলো ৭ জুন দুপুর ১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে চলবে সরাসরি ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বহুল আলোচিত নির্বাচনের ফলাফল।

এই নির্বাচনকে ঘিরে বাড়তি আগ্রহের অন্যতম কারণ বর্তমান প্রশাসনিক প্রেক্ষাপট। মাত্র দুই মাস আগে দায়িত্ব পাওয়া তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে। ক্রিকেট অঙ্গনের অনেকেই এটিকে স্থায়ী কাঠামোয় ফেরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

এর আগে গত ১৩ মে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম এহসানুল মামুন। বিসিবি জানিয়েছে, প্রচলিত নিয়ম ও গঠনতন্ত্র অনুসারেই নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়া সম্পন্ন করবে।

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে এই নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু পরে নির্বাচন ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। একই সঙ্গে জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিতর্কও তৈরি হয়। সেই পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদ পূর্বের বোর্ড ভেঙে দেয়। এরপরই ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

Previous Post

ব্যর্থতার ভিড়ে সিলেটে লিটনের সেঞ্চুরির একদিন

Next Post

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

ডিপিএলে প্রাইম ব্যাংকের দাপট, মোহামেডানের প্রথম হার

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD