Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিরপেক্ষ আম্পায়ার নিয়ে সরব সাকিব

April 9, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিরপেক্ষ আম্পায়ার নিয়ে সরব সাকিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনার কারণে ক্রিকেটে কতো কিছুই যে পাল্টে গেছে। এখন আর নিরপেক্ষ আম্পায়ার থাকছে না। স্বাগতিক দেশের আম্পায়াররাই পরিচালনা করছেন আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু সেটা করতে গিয়ে অসন্তুষ্টি বাড়ছেই। এবার এনিয়ে সরব হলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার মনে করছেন, ফের নিরপেক্ষ আম্পায়ারে ফিরে যাওয়া উচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরাসরিই এনিয়ে মুখ খুললেন সাকিব। এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় আইসিসির আবারও নিরপেক্ষ আম্পায়ারে ফিরে যাওয়া সময় হয়েছে। যেহেতু করোনা পরিস্থিতি ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে অনেকটা ঠিকঠাক হয়ে গেছে।’

সাকিব টুইটের শেষে হ্যাশট্যাগে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রসঙ্গ রেখে ইঙ্গিতটা দিয়ে রেখেছেন। ডারবানে এখন চলছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম টেস্ট। ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একাধিক সিদ্ধান্ত দিয়েছেন দুই প্রোটিয়া আম্পায়ার মারাস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্ট্রোক।

সব মিলিয়ে ডারবান টেস্টে ব্যাট-বলের লড়াই ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং ইস্যু। সাকিব ছাড়াও রোববার এনিয়ে সরব হলেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ফেসবুক স্ট্যাটাসে ফাহিম লিখেছেন, ‘আম্পায়ারদের নেওয়া সমস্ত সিদ্ধান্ত স্পষ্টতই স্বাগতিকদের পক্ষে। লজ্জা!!!’

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে একাধিক সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে। যেখানে প্রথম দুই উইকেটের দুটোই আম্পায়ারদের চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। রিভিউ নিলে আরও একটি সিদ্ধান্ত আসতো পক্ষে। এমনকি বেশ কয়েকটি রিভিউ ‘আম্পায়ার্স কল’ হওয়ায় উইকেট পায়নি টাইগাররা।

এদিকে পারিবারিক কারণে টেস্ট স্কোয়াডে থেকেও নেই সাকিব আল হাসান। পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় ডারবানের এই টেস্টটি খেলছেন না সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলার সম্ভাবনা নেই তার।

ডারবান টেস্টের ১ম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলে ৩৬৭ রান। এরপর মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ করে ২৯৮ রান। তারপর ব্যাট করতে নেমে রোববার ২য় ইনিংসে বড় লিডের পথে প্রোটিয়ারা।

Previous Post

হিলির ইতিহাস, সপ্তম বিশ্বকাপ অস্ট্রেলিয়ার

Next Post

৫৩ রানে অলআউট, বাংলাদেশের ভরাডুবি

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
৫৩ রানে অলআউট, বাংলাদেশের ভরাডুবি

৫৩ রানে অলআউট, বাংলাদেশের ভরাডুবি

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD