Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে নেই সাকিব

February 9, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিউজিল্যান্ডের পথে তিনি যখন উড়াল দেবেন তখনই দুঃসংবাদ! দুর্দান্ত ফর্মে থেকেই দুঃসংবাদটা শুনতে হলো তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের পরই  জানা গেল হাতের আঙুলের পুরনো চোটে পড়েছেন সাকিব আল হাসান। এই ধাক্কা সামলে মাঠে ফিরতে সময় লাগবে কমপক্ষে লাগবে তিন সপ্তাহ। এ কারণেই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার।

এখানেই শেষ নয়, ছিটকে যেতে পারেন টেস্ট সিরিজ থেকেও। এমনই খবর জানা গেল শনিবার।

শুক্রবার বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সাকিব ব্যাটিংয়ে কেবল খেলেন মাত্র ৫ বল। তখনই থিসারা পেরেরার করা একাদশ ওভারের পঞ্চম বল পুল করতে গিয়ে তার লাগে গ্লাভসে। চোট পান বাঁহাতের অনামিকায়। পরের ওভারের প্রথম বলেই আউট।

ম্যাচ শেষে জানা যায় তার আঙুলে চিড়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলৈন সাকিব।  বিসিবির জানায়, ‘বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় বাঁ হাতের অনামিকায় চোট পাওয়ায় এ মাসের প্রথম দিকে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন।’

শনিবার রাতেই নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ার কথা ছিল সাকিবের।  হাতের আঙুলের চোটে সফরে মাশরাফিদের সঙ্গে যেতে পারছেন না তিনি।
১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ২০ ফেব্রুয়ারি।  ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি শুরু ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে। ৮ মার্চ ওয়েলিংটনে দ্বিতীয় ও ১৬ মার্চ তৃতীয় ও শেষ ক্রাইস্টচার্চে। এ অবস্থায় টেস্টে নাও দেখা যেতে পারে সাকিবকে।

গত বছর একই চোটে বেশ ভুগেন সাকিব। খেলতে পারেননি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ। মিস করেন শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির প্রথম অংশ।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD