Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নতুন মাইলফলকের সামনে মাশরাফি

December 8, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় জুড়েই লড়ে গেছেন তিনি। সাতবার গেবড় ধরনের অস্ত্রোপচার হয়েছে তার পায়ে। তারপরও হার মানেন নি! অনিশ্চয়তা কাটিয়ে ফিরেছেন মাঠে। বল-ব্যাটে বারবারই জবাব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে ২০০ ওয়ানডে খেলার সামনে দাঁড়িয়ে। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামতেই এই মাইলফলকে পা রাখবেন টাইগার ক্যাপ্টেন।

এখন অব্দি ১৯৯টি ওয়ানডেতে ২৫২ উইকেট নিয়েছেন মাশরাফি। দেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেট তারই। ৩৫ বছর বয়সী করেছেন ১৭২২ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৫১ রানের।

রোববার দুপুর একটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টস করতে নামলেই রেকর্ড গড়া হয়ে যাবে মাশরাফির। নড়াইল এক্সপ্রেস শনিবার সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘ধন্যবাদ বিষয়টি মনে করানোর জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এগুলো আমাকে টাচ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না।’

মাশরাফি আরো বলছিলেন, ‘আমার কাছে এখন গুরুত্বপূর্ণ রোববারের ম্যাচটি। তবে একদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো। এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে। কিন্তু কালকের ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নাই। এটা চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে।’

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD