Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নতুন নিয়মে আসছে বিপিএল

August 4, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন নিয়মে আসছে বিপিএল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের চুক্তি গত মৌসুমেই শেষ হয়েছে। তাই সব ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে চুক্তি করতে হবে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। কিন্তু তার আগেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে। যার আইনগত কোন ভিত্তি নেই। এমনটাই রোববার বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে।

কয়েক দিন আগে ঘটা করে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানস থেকে তামিম ইকবাল নাম লিখিয়েছেন খুলনা টাইটানসে। আর চিটাগং ভাইকিংস থেকে মুশফিকুর রহিম চুক্তিবদ্ধ হয়েছেন কুমিল্লায়। কিন্তু তাদের দলবদল বিপিএল গর্ভনিং কাউন্সিলের চোখে অবৈধ।

রোববার বিকালে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ২০১২ সালে বিপিএল শুরুর সময়ই নির্ধারিত ছিল, প্রথম চক্রে ছয়টি আসরের জন্য চুক্তি হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। গত আসর দিয়েই তাই শেষ হয়েছে সেই চুক্তি। এবার সপ্তম আসর থেকে শুরু হবে নতুন চক্র। ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন চুক্তি থেকে শুরু করে ক্রিকেটারদের দলে নেওয়ার পদ্ধতি, ক্যাটেগরি এবং অন্য সবকিছুই হবে নতুন করে।

এবার নতুন চক্রে আগামী চারট আসরের জন্য বিপিএল গর্ভনিং কাউন্সিলের সঙ্গে চুক্তি হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। পুরানো ফ্র্যাঞ্চাইজি যারা থাকতে চায়, গভর্নিং কাউন্সিলের সঙ্গে পারস্পরিক সমঝোতা হলে তারা থাকতে পারবে। কেউ থাকতে না চাইলে বা সমঝোতা না হলে, নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহবান করা হবে।

চিটাগং ভাইকিংস কর্তৃপক্ষ এর মধ্যেই জানিয়েছে, তারা আর ফ্র্যাঞ্চাইজি থাকছে না। চিটাগংসহ নতুন আরও একটি দলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে এর মধ্যে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ আহবান করেছে গভর্নিং কাউন্সিল। নতুন চক্রে সর্বোচ্চ ৮ দল নিয়ে বিপিএল আয়োজন করতে চায় আয়োজকরা। তবে ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে দল কম হতে পারে।

গত কয়েকদিন বিপিএলের দলবদল নিয়ে নানা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটি আসলে ভুলেই হয়েছে বলে মনে করে বিপিএল গর্ভানিং কাউন্সিল। যে কারণে রোববার সংবাদ করে সংস্থাটি। সেখানেই আসলে সব কিছু পরিস্কার হয়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের হয়ে মাহবুব আনাম জানান, ‘দেখুন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে এখনও কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়নি, তারা (দলগুলি) যা করেছে, সেটির সঙ্গে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। এটির স্বীকৃতিরও দরকার নেই, আলোচনারও দরকার নেই। দলগুলির সঙ্গেই যেখানে চুক্তি নেই, নিয়মগুলোর আউটলাইনই যদি না থাকে, যা কিছুই করা হোক, সেটির গ্রহণযোগ্যতায় কোনো অবস্থান নেই।’

সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি নিয়ে একাধিকবার প্রশ্ন ওঠে। যে কারণে মাহবুব আনাম আবারও ব্যাপারটি পরিস্কার করেন এভাবে, ‘এই চুক্তির তো কোনো বৈধতা নেই। যে চুক্তির বৈধতা নেই, সেটিকে নিয়ে আলাপ-আলোচনার যুক্তিই দেখি না। শুধু সাকিব নয়, আরও অনেক নাম এসেছে। আমরা শুনেছি। সবার ক্ষেত্রেই একই বাস্তবতা।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুরানো ফ্র্যাঞ্চাইজিগুলোকে আলোচনার জন্য আহবান করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্য সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি। তবে গভর্নিং কাউন্সিলের আশা, এই মাসের মধ্যেই সেসবের সুরাহা হয়ে যাবে।

এবারের বিপিএল শুরু হওয়ার কথা আগামী ৬ ডিসেম্বর, তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD