Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন দুই মুখ নিয়ে যা বললেন নির্বাচক

June 5, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নতুন দুই মুখ নিয়ে যা বললেন নির্বাচক
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য ঘোষিত দলে দেখা মিলল দুই নতুন মুখ। ব্যাটসম্যান শাহাদাত হোসেনের সঙ্গে আছেন তরুণ পেসার মুশফিক হাসান। ১৪ জুন মিরপুরের শেরেবাংলায় শুরু প্রথম টেস্ট। সেই টেস্টের দলে কেন এই দুই নতুন মুখ তার ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেখুন, দিপুর আন্তর্জাতিক অঙ্গনে খেলার যথেষ্ট সক্ষমতা আছে, মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার ক্ষমতা রয়েছে।’ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসানকে রেখে একদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার গণমাধ্যমে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটসম্যানকে দেখতে হয়। আমরা মনে করি আন্তর্জাতিক অঙ্গনে ওর (দিপুর) যথেষ্ট সক্ষমতা আছে। এসব টেকনিক্যাল বিষয় বিবেচনা করে নেওয়া হয়েছে। মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার সক্ষমতা আছে। দুজনই আমাদের এইচপি ইউনিটের কাজ করছে। এইচপিএর প্লেয়ার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বল ক্রিকেটে সুযোগ মেলে ওরা নিজেদের মেলে ধরবে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না সাকিব আল হাসান। ইনজুরি নিয়ে মাঠের বাইরে টেস্ট অধিনায়ক। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

জাতীয় দলের নতুন মুখ শাহাদাত হোসেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য। ২০টি প্রথম শ্রেণির ম্যাচে ২টি সেঞ্চুরি আছে, ব্যাটিং গড় ৩৬.১৪। জাতীয় লিগে ৬ ইনিংস খেলে ১১৫ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে কিছুদিন আগে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৭৩ ও ৫০ রান করে নজরে আসেন।

মুশফিক ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল খেলেছেন। জাতীয় লিগ দিয়ে তার লাল বলের ক্রিকেটে অভিষেক। প্রথম মৌসুমে রংপুর বিভগের হয়ে ৬ ম্যাচে তুলেন ২৫ উইকেট। বিসিএলে ৪ ম্যাচে নেন ১৬ উইকেট। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্ট খেলে মোট ৫ উইকেট তুলেছেন এই ২০ বর্ষী।

বাংলাদেশ টেস্ট দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ মাহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

Previous Post

অধিনায়ক লিটন, দলে নতুন মুখ শাহাদাত-মুশফিক

Next Post

আইসিসির মাসসেরার তিনে শান্ত

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

9
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

8
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

7
Next Post
আইসিসির মাসসেরার তিনে শান্ত

আইসিসির মাসসেরার তিনে শান্ত

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ শেষে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে এসেছে...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তার রেশ এখন পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রেও। কারণ...

বিপিএল শেষ মোসাদ্দেকের

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

by cricbdadmin
0
7

জাতীয় দলের দুয়ার দীর্ঘদিন বন্ধ ছিল তাঁর জন্য। একসময় নিয়মিত সুযোগ পেলেও নিজের সামর্থ্যের পূর্ণ প্রতিফলন ঘটাতে না পারায় জায়গা...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

কার্ডিফ থেকে মিরপুর, অস্ট্রেলিয়া বধের আরেক সাক্ষী আশরাফুল

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দুটি জয়ই বিশেষভাবে স্মরণীয়। প্রথমটি এসেছিল ২০০৫ সালে কার্ডিফে, আর দ্বিতীয়টি ২০২৬ সালে মিরপুরে। দুই...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

প্রথম সভাতেই বিসিবির একাধিক মেগা প্রকল্প অনুমোদন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে। বহুল আলোচিত নির্বাচনের পর অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD