Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নতুন উচ্চতায় স্পিনার তাইজুল

November 23, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জিম্বাবুয়ের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজে দুর্দান্ত খেলেছেন তিনি। বল হাতে ঘূর্ণি ফাঁদে দুই টেস্টেই ছিলেন সফল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেমন সফলতা না মিললেও দারুণ একটা মাইলফলক পেরিয়ে গেলেন এই স্পিনার।

চট্টগ্রাম টেস্টে শুক্রবার কিয়েরন পাওয়েলকে ফিরিয়ে অনন্য উচ্চতায় উঠেন তাইজুল ইসলাম। বাঁহাতি এ স্পিনার ভাঙেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের রেকর্ড। এক বছরে ৩৩ উইকেটের রেকর্ড ভেঙে তাইজুল গড়লেন নতুন মাইলফলক।

২০১৮ সালে টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের হয়ে যে কোন বছরে সবচেয়ে উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তিনি। তাইজুলের সামনে এ রেকর্ড গড়ার সুযোগ ছিলো জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিলেই হয়ে যেত রেকর্ড। তবে এবার চট্টগ্রামে ঠিকই রফিককে পেছনে ফেললেন তিনি।

এ বছর ছয় টেস্টে ১০ ইনিংসে বল করে ৩৪ উইকেট নিয়েছেন তাইজুল। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩ বার, দশ উইকেট পেয়েছেন ১ বার। ২০০৩ সালে তিনবার ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৩৩টি উইকেট নিয়েছিলেন আরেক স্পিনার রফিক।

এক বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড থেকে অনেক দূরে রয়েছেন তাইজুল। ২০০৫ সালে ১৫ ম্যাচের ৩০ ইনিংসে শেন ওয়ার্ন নেন ৯৬টি উইকেট।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD