Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নতুন উচ্চতায় ডেল স্টেইন

December 26, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইনজুরি বারবারই বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার সামনে। মনে হচ্ছিল ক্যারিয়ারটাই বুঝি শেষ হয়ে যাবে। কিন্তু হাল ছাড়েন নি ডেল স্টেইন। চোট কাটিয়ে বারবারই ফিরেছেন মাঠে। তার পুরস্কারটাও অবশ্য মিলেছে। সময়ের পথ ধরে এবার নতুন এক উচ্চতায় এই পেস বোলার। স্বদেশী শন পোলককে ছুঁয়ে ছিলেন এ বছরের জুলাইয়ে। বুধবার পেরিয়ে তাকে। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট এখন স্টেইনের। পোলকের ১০ বছর আগে গড়া রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি।

সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের শুরুতে বুধবার রেকর্ড উইকেটটি নেন স্টেইন। দিনে নিজের ১৯তম বলে পোলককে টপকে যান তিনি। পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামানকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৪২২তম উইকেট শিকার করেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার।

অবশ্য শন পোলকের চেয়ে দ্রুততম সময়ে রেকর্ড গড়লেন স্টেইন। ১৩ বছরে ১০৮ টেস্ট খেলে পোলক নেন ৪২১ উইকেট। স্টেইন মাত্র ৮৯ টেস্টে ১৬২টি ইনিংসে টপকে গেলেন ওই পেসারকে। ইনজুরি বাঁধা হয়ে না দাঁড়ালে আরো আগেই রেকর্ড গড়তেন তিনি।

স্টেইন ৪০০ উইকেটের মাইলফলকে পা রাখেন ২০১৫ সালে, বাংলাদেশের বিপক্ষে। এরপর চোটের কারণে সাদা পোশাকের ক্রিকেটে এ ডানহাতি নিয়মিত হতে পারেননি। যে কারণে পরের ২২ উইকেট পেতে লাগল তিন বছরেরও বেশি সময়।

টেস্টে স্টেইনের ২০০৪ সালে অভিষেক। এরপর শুধু এগিয়ে চলার গল্প তার। টেস্টে সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ১১ নম্বরে রয়েছেন স্টেইন।

আর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সব মিলিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান এ স্পিনার ১৩৩ টেস্টে নেন ৮০০ উইকেট। এরপরই অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। যার শিকার ৭০৮ উইকেট। তিন নম্বরে অনিল কুম্বলে। ভারতের এই সাবেক স্পিনার তুলেছেন ৬১৯ উইকেট।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD