Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ধোনিতে মুগ্ধ সাব্বির

August 2, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ধোনিতে মুগ্ধ সাব্বির
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠ আর মাঠের বাইরের দৃশ্যপট একেবারেই ভিন্ন। খেলার মাঠে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। আবার ভক্তরাও কথার যুদ্ধে জড়িয়ে থাকেন সবসময়। কিন্তু মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মাশরাফি-মুশফিকদের সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ। কিছুদিন আগেই ওয়ানডে অধিনায়ক খোদ মাশরাফি বিন মুতর্জাই এ দু’দেশের খেলোয়াড়দের মধ্যে এরকম সম্পর্কের কথা জানান। কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে গিয়ে বলা মাশরাফির এ মন্তব্যকে যেন আরো পোক্ত করে তুললেন সাব্বির রহমান রুম্মন।

প্রতিবেশী দেশের ক্রিকেটারদের সঙ্গে শুধু বন্ধুত্ব নয়, শ্রদ্ধার সম্পর্কও আছে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে একটি ছবি পোস্ট করে সেটিই জানালেন সাব্বির। ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ককে ‘কিংবদন্তি’ই বলছেন এ মারকুটে ব্যাটসম্যান। এ ডান হাতি ব্যাটসম্যান ছবিটির শিরোনাম দিলেন, ‘উইথ ওয়ার্ল্ড লিজেন্ড এমএস-৭’। এর সঙ্গে কিছু ইমো যোগ করে নিজের উচ্ছ্বাসটাকেও প্রকাশ করেছেন।

সন্দেহ নেই ধোনি কিংবদন্তি এক ক্রিকেটার। যিনি ভারতের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। দেশকে ওয়ানডে ও টি-টুয়েন্টি-দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।সঙ্গে জিতিয়েছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টেস্টে আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন দেশকে। এ কারণেই এই ক্রিকেটারকে ‘কিংবদন্তি’ বলে তাঁর প্রতি সম্মাননা জানালেন সাব্বির।

ফেসবুকে ধোনির সঙ্গে সাব্বিরের দেওয়া এ সেলফিতে এ রিপোর্ট লেখার সময় ৭৮ হাজারেরও বেশী ভক্ত-সমর্থক লাইক দিলেন। শেয়ার হয়েছে দুইশর বেশি।মন্ব্যও প্রায় হাজারের কাছাকাছি!

 

Previous Post

১৮ আগষ্ট ঘোষিত হবে বাংলাদেশ দল

Next Post

হাথুরুর চোখ ২০১৯ বিশ্বকাপে

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
মুশফিকদের নতুন কোচ হাতুরাসিংহে

হাথুরুর চোখ ২০১৯ বিশ্বকাপে

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD