Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দেখে হাঁটতে চান সাকিব

August 21, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তনের হাওয়া। নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ শুরুর আগেই দলে নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট। এবার কি তবে বাংলাদেশের নতুন টি-টুয়েন্টি ভাগ্য পাল্টাবে? ছন্দে ফিরবে টাইগাররা? এমন প্রশ্নের মুখে অধিনায়ক সাকিব বলছেন, এক দিনেই সবকিছু বদলে যাবে না। বাচ্চাদের নতুন হাঁটতে শেখার মতো করে এই ফরম্যাটে এগিয়ে যাবে দর।

রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব দল নিয়ে এই কথা বলেন। অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম সিরিজ ২৭ আগস্ট শুরু। যদিও টাইগারদের ম্যাচ তিনদিন পর। তার আগে ২৩ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন সাকিব-মুশফিকরা।

টি-টুয়েন্টিতে দল কি এবার পাল্টাবে? সাকিব বলছিলেন, ‘২০০৬ সালে বোধ হয় প্রথম খেলেছি। এর পর থেকে খুব একটা ভালো কিছু নেই আমাদের—শুধু একবার বোধ হয় এশিয়া কাপের ফাইনাল খেললাম। অনেক পিছিয়ে আছি। নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে, তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়, পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো “স্টেপ বাই স্টেপ” হাঁটা শুরু করতে পারব। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’

অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম আসছেন বাংলাদেশ দলে। নতুন কোচিং স্টাফের কাছ থেকে প্রত্যাশা নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় না খুব বেশি কিছু আশা করার আছে এখানে। যেহেতু অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঁচ-ছয় বছর ছিলেন, বিশ্বকাপও অস্ট্রেলিয়াতে। তাঁর অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে। এশিয়া কাপের আগে খুবই কম সময়, সেখানে কতটুকু কাজে আসবে বলা মুশকিল। আমাদের সবারই দায়িত্ব আছে যার যার জায়গা থেকে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে বিসিবি, আপনারা-সবাই মিলে যদি কাজ করতে পারি, তাহলে ভালো একটা কিছু শুরু হবে।’

সাকিব টি-টুয়েন্টিতে লক্ষ্য নিয়ে বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যাতে ভালো কিছু করতে পারি। আমি যদি মনে করি, এক দিনে আমি বা অন্য কেউ এসে বদলে দিতে পারবে, তাহলে আমি বোকার রাজ্যে বাস করছি। বাস্তবিক চিন্তা যদি করেন, আশা করা যায় তিন মাস পর বিশ্বকাপ খেলব, দল হিসেবে যদি উন্নতি করতে পারি, সেটিই হবে।’

এশিয়া কাপ খেলতে ২৩ আগষ্ট বিকেলে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD