Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুই বছরের জন্য বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

January 31, 2023
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুই বছরের জন্য বাংলাদেশের কোচ হাথুরুসিংহে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নাটকীয় কিছু হয়নি। শেষ অব্দি চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেই সম্পর্ক গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই শ্রীলঙ্কান। বিসিবি মঙ্গলবার সন্ধ্যা এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজ বাসভবনে হাথুরুসিংহের কোচ হওয়ার খবরটি দেন।

অবশ্য এদিন সকাল গড়াতেই নিশ্চিত হয়ে যায় হাথুরু আসছেন বাংলাদেশে। কারণ সকালে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ পদ থেকে হাথুরুসিংহের সরে দাঁড়ান। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব গ্রহণেই হাথুরুসিংহে অস্ট্রেলিয়ার চাকরি ছাড়েন। তারই পথ ধরে বিসিবি সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছে।

এনিয়ে দ্বিতীয় দফায় দ্বায়িত্ব নিতে ঢাকা আসবেন হাথুরু। শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ৫৪ বছর বয়সী হাথুরু এবার দুই বছরের জন্য তিন ফরম্যাটের দায়িত্ব পেয়েছেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে চান্দিকার অভিজ্ঞতা ও ধারণা তার জন্য বাড়তি সুবিধা হবে এবং ক্রিকেটারদেরও কাজে লাগবে। তিনি পরীক্ষিত একজন ট্যাকটিশিয়ান এবং তার প্রথম দফার দায়িত্বেই জাতীয় দলের ওপর তার প্রভাব আমরা দেখেছি।’

মঙ্গলবার বিসিবি সভাপতি জানিয়েছেন, আগামী ১৯ কিংবা ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে তার মিশন।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষে চাকরি থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। বোর্ডের কাছে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে নানা অভিযোগ করে বিপাকে ছিলেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে তার সম্পর্কটাও তেমন ভাল নয়। সেই সাকিব এখন দুই ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক।

ফের টাইগারদের দ্বায়িত্ব পেয়ে হাথুরু বলছিলেন, ‘আবারও বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার এই সুযোগ পাওয়াটা গর্বের। আমি যখনই সেখানে গিয়েছি তখনই বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি এবং সংস্কৃতি খুব ভালো লেগেছে। খেলোয়াড়দের সাথে আবার কাজ করার এবং তাদের সাফল্য উপভোগ করার জন্য মুখিয়ে আছি আমি।’

Previous Post

বাংলাদেশের কোচ হতেই সিডনি ছাড়লেন হাথুরু

Next Post

বিপিএলের টিকেট ২০০ থেকে ১৫০০ টাকা

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

5
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
বিপিএলের টিকেট ২০০  থেকে ১৫০০ টাকা

বিপিএলের টিকেট ২০০ থেকে ১৫০০ টাকা

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD