Tuesday, June 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুঃস্বপ্নের সফরে ওয়ানডেতেও হোয়াইট ওয়াশ

October 22, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১২ বছর পর সেই রূপকথা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট দলকে এতোটা অসহায় নিকট অতীতে আর দেখা যায়নি। জয় দুরে থাক, লড়াই করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছেন দলের ক্রিকেটাররা। টেস্ট সিরিজের পর পর ওয়ানডেতেও সেই একই গল্প। টানা তিন ম্যাচেই লেখা হল ব্যর্থতার কাব্য। যে উইকেট দক্ষিণ আফ্রিকানরা ব্যাট হাতে দাপট দেখালো সেখানেই কীনা নাজেহাল বাংলাদেশের ব্যাটসম্যানরা। দল হারল ২০০ রানের বিশাল ব্যবধানে। সিরিজের তৃতীয় ও শেষে ম্যাচের এই হারে টেস্টের পর ওয়ানডে সিরিজেও প্রোটিয়াদের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ।

রোববার ইস্ট লন্ডনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অধিনায়কত্বের ৫০তম ম্যাচে প্রথমে বোলিংয়ে নামতে হয় মাশরাফির। স্বাগতিক দল ৫০ ওভারে ৬ উইকেটে তুলে ৩৬৯ রান। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের হাফসেঞ্চুরির পরও ৪০.৪ ওভারে অলআউট হয়ে ১৬৯ রান করে বাংলাদেশ।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের আগের ম্যাচের ৩৫৩ রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। শুধু এটাই নয়, বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৫৮ রান পেছনে ফেলে গড়ে নতুন রেকর্ড। ওপেনার টেম্বা বাভুমা ৪৮ রানে ফিরলেও কুইন্টন ডি কক করেন ৭৩। ফাফ ডু প্লেসিস নার্ভাস ৯১ রানে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠে ছাড়েন। এইডেন মার্করাম অভিষেক ম্যাচে করেন হাফসেঞ্চুরি (৬৬)। ডি ভিলিয়ার্সকে অবশ্য ফিরে যান ২০ রানে। কাগিসো রাবাদা ১১ বলে করেন ২৩। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ফারহান বেহারদিন।

৫৯ রানে ২ উইকেট নেন দলে ফেরা মেহেদী হাসান মিরাজ। তাসকিন ২ উইকেট নিতে ৭ ওভারে দেন ৬৬ রান। দুই অভিজ্ঞ বোলার সাকিব আল হাসান ও মাশরাফি উইকেট পাননি।

জিততে হলে রেকর্ড গড়া লক্ষ্য ছিল সামনে। কিন্তু হযবরল ক্রিকেট খেলে গেছে বাংলাদেশ। এক পর্যায়ে ৫ ওভারে ৩ উইকেট ২০। ৮ রানে বিদায় সৌম্য সরকারের। ইমরুল কায়েস (১) ও লিটন দাস (৬) চট জলদি সাজঘরে ফিরেন। কিছুটা সময় লড়েছেন সাকিব আল হাসান। ৬৩ রান করেন তিনি। বোলারদের পর ব্যাটসম্যানদের এমন ব্যর্থতাতেই নেতৃত্বের পঞ্চাশতম ম্যাচটা স্মরনীয় হল না মাশরাফির। হোয়াইট ওয়াশের তিক্ততা নিয়ে দেশে ফিরছেন তিনি। তবে সাকিবের নেতৃত্বে প্রোটিয়াদের বিপক্ষে এবার দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৬৯/৬ (বাভুমা ৪৮, ডি কক ৭৩, দু প্লেসি আহত অবসর ৯১*, মারক্রাম ৬৬, ডি ভিলিয়ার্স ২০, বেহারদিন ৩৩*, মুল্ডার ২, ফেলুকওয়ায়ো ৫, রাবাদা ২৩*; মাশরাফি ০/৬৯, মিরাজ ২/৫৯, রুবেল ১/৭৫, সাকিব ০/৫৬, তাসকিন ২/৬৬, মাহমুদউল্লাহ ০/৩৩, সাব্বির ০/৮)

বাংলাদেশ: ৪০.৪ ওভারে ১৬৯/১০ (ইমরুল ১, সৌম্য ৮, লিটন ৬, মুশফিক ৮, সাকিব ৬৩, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৩৯, মেহেদী ১৫, মাশরাফি ১৭, তাসকিন ২; পেটারসন ৩/৪৪, তাহির ২/২৭, মার্করাম ২/১৮)
ফল: দক্ষিণ আফ্রিকা ২০০ রানে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসিস
সিরিজ: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-০তে জয়ী
সিরিজসেরা: কুইন্টন ডি কক

Previous Post

ভিলিয়ার্সের পর কোহলি

Next Post

হতাশ করা সেই স্কোরকার্ড

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

8
Next Post
পিসিএলে সাকিব

হতাশ করা সেই স্কোরকার্ড

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD