Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দুঃস্বপ্নের শুরুর পর স্বপ্নের দিন বাংলাদেশের

May 23, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুঃস্বপ্নের শুরুর পর স্বপ্নের দিন বাংলাদেশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দৃশ্যটা কল্পনা করুন-টেস্ট ম্যাচটি বাংলাদেশ খেলছে নিজেদের মাঠে। টসও জিতলেন মুমিনুল হক। কিন্তু জিতে ব্যাট করতে নেমে কীনা ৭ ওভারের মধ্যে নেই দলের ৫ উইকেট! শ্রীলঙ্কান বোলারদের দাপটে তখন কোণঠাসা টাইগাররা। ২৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলটা কতো দ্রুত অলআউট হয়-সেই শঙ্কা হচ্ছিল। মাহমুদুল হাসান জয় ০, তামিম ইকবাল ০, নাজমুল হোসেন শান্ত ৮, মুমিনুল হক ৯! এই হলো টপ অর্ডার। এরপরই কীনা জেগে উঠল বাংলাদেশ। আরেকটু সরাসরি বলা যায় মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে হাসল টাইগাররা।

তাদের অসাধারণ ব্যাটিংয়ে দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে তো এগিয়ে স্বাগতিকরাই। দিন শেষে লিটন-মুশফিকের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ২৫৩ রান। এটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের প্রথম দুইশ রানের জুটি। মাত্র ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর শতরানের জুটিও ছিল না টেস্ট ইতিহাসে আর কোনো দলের। এবার সেটিও হলো!

নবম টেস্ট সেঞ্চুরিতে মুশফিক খেলন ২৫২ বলে ১১৫ রানে। তৃতীয় সেঞ্চুরিতে লিটন দিন শেষ করেছেন ২২১ বলে ১৩৫ রান নিয়ে লড়ছেন। শেষ সেশনে ৩২ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১২৪ রান। ৪৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথা। আসিথা ফার্নান্ডো ৮০ রানে নেন দুই উইকেট।

সোমবার মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটেই লেখা হলো রূপকথা। এই দুই ব্যাটসম্যান ঢাকাতেই ৬৩ বছর আগে গড়া রেকর্ড ভেঙে দিলেন। মুশফিকুর রহিম ও লিটন দাস লিখলেন ইতিহাস! বর্তমানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৯৫৯ সালে পাকিস্তানের ওয়ালিস মাথিয়াস ও সুজাউদ্দিন গড়েন ৮৬ রানের জুটি। দলের ২২ রানে পঞ্চম উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুটি গড়েন তারা।

লিটন-মুশফিক অবিচ্ছিন্ন থেকে গড়েন ২৫৩ রানের জুটি। মাত্র ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর শতরানের জুটিও ছিল না টেস্ট ইতিহাসে অন্য কোনো দলের।

ষষ্ঠ উইকেটে দলের আগের সর্বোচ্চ জুটির আসে ১৫ বছর আগে। তখনও ছিলেন মুশফিক, প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। ২০০৭ সালে কলম্বোর পি সারা ওভালে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ১৯১ রান যোগ করেন মুশি। রেকর্ড বই থেকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নাম এবার সরিয়ে দেন লিটন। এর আগে এই মুশফিককে নিয়ে ২০০৭ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ৭৮ রানে পাঁচ উইকেট হারানোর পর ১৯১ রানের জুটি গড়েন আশরাফুল। এতো দিন এটাই ছিল ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এবার নতুন কীর্তি!

শ্রীলঙ্কার সঙ্গে এবারের দুই ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হয়েছে। এই টেস্টে যারা জিতবে সিরিজ তাদেরই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৭৭/৫ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, মুশফিক ১১৫*, সাকিব ০, লিটন ১৩৫*; রাজিথা ১৯-৫-৪৩-৩, আসিথা ১৭-২-৮০-২, জয়াবিক্রমা ২৯-৯-৮১-০, রমেশ ১২-০-৪১-০, ধনাঞ্জয়া ৪-০-১৫-০, করুনারত্নে ৪-১-৮-০)।

# ঢাকা টেস্ট প্রথম দিন শেষে।

Previous Post

৬৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন

Next Post

মুশফিকের দাপুটে ১৭৫, বাংলাদেশ ৩৬৫

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
মুশফিকের দাপুটে ১৭৫, বাংলাদেশ ৩৬৫

মুশফিকের দাপুটে ১৭৫, বাংলাদেশ ৩৬৫

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD