Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!

May 16, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ সময়ে এসে আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের হয়ে চমক জাগানিয়া এক নাম-মুস্তাফিজুর রহমান। ৬ কোটি রুপির বিনিময়ে বাংলাদেশের এই বাঁ-হাতি পেসারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে ভারতে শুরু হয়েছে সমালোচনার ঝড়। কিছু ভারতীয় সমর্থক সরাসরি দিল্লির ম্যাচ বয়কটের ডাক পর্যন্ত দিয়েছেন।

আইপিএলের মাঝপথে এক সপ্তাহ স্থগিত থাকার পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ। শনিবার ফের শুরু হচ্ছে প্রতিযোগিতা। এরই মধ্যে বেশ কিছু বিদেশি খেলোয়াড় ভারতে ফিরতে অনাগ্রহ প্রকাশ করেছেন। ফলে, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দলগুলোকে অস্থায়ীভাবে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।

এই সুযোগেই দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় অন্তর্ভুক্ত করে মুস্তাফিজকে। কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত কিছু ভারতীয় দর্শকের কাছে গায়ে লেগেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন-বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও কেন একজন বাংলাদেশিকে আইপিএলে সুযোগ দেওয়া হচ্ছে?

এমনকি বিসিসিআইয়ের দিকেও আঙুল তুলেছেন কিছু সমর্থক। তারা চাইছেন, ভবিষ্যতে বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করা হোক। গেল বছরের আগস্ট থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক বেশ শীতল। কূটনৈতিক স্তরের এই টানাপোড়েন ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলেছে। ভারতের বাংলাদেশ সফর এখনও ঝুলে আছে।

মুস্তাফিজের আইপিএলে যাওয়া এখনো নিশ্চিত নয়। তার খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র প্রয়োজন, যা এখনো মেলেনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনুমতির আবেদন করেছেন ফিজ। অনুমতি পেলে তিনি আরব আমিরাত থেকেই দিল্লির সঙ্গে যোগ দিতে পারেন।

অনাপত্তিপত্র পেলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ থাকছে না মুস্তাফিজের সামনে। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের মাত্র তিনটি ম্যাচ বাকি—১৮, ২১ ও ২৪ মে। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৬ জয়ে দিল্লির সংগ্রহ ১৩ পয়েন্ট, অবস্থান পঞ্চম। চার নম্বরে থাকা মুম্বাই এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট এগিয়ে।

Previous Post

আড়াল ভেঙে আলোয়, পিএসএলে ফিরছেন সাকিব

Next Post

১২ রান লিড বাংলাদেশের

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
১২ রান লিড বাংলাদেশের

১২ রান লিড বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD