Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা

January 15, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা পর্বের প্রথম ম্যাচ শুরু হলো না। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে নির্ধারিত ম্যাচের সময় পেরিয়ে গেলেও কোনো দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত ছিল না। কারণ, ক্রিকেটাররা দাবি করেছেন, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা মাঠে নামবেন না।

আজ বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন করেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ জাতীয় দলের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়। এর মধ্যে সবচেয়ে স্পষ্ট দাবি হলো, নাজমুলকে পদত্যাগ করতে হবে। ক্রিকেটাররা খেলার জন্য প্রস্তুত, তবে শর্ত একটাই- দাবি পূরণ।

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সবসময় বলি বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকা আয় করি, বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।”

মিরাজ আরও বলেন, “মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।” নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে ব্যক্তিগত সীমার মধ্যে রাখার চেষ্টা করেননি মিরাজ। তিনি বলেন, “এটা শুধু ব্যক্তিগত না। ক্রীড়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক। উনি যে মন্তব্য করেছেন জানি না কীভাবে করেছেন বুঝে নাকি না বুঝে, আমার কাছে এটার ব্যাখ্যা নাই। তিনিই এটা ভালো জানেন। তার জায়গা থেকে এমন মন্তব্য করা ঠিক না। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত না।”

তিনি ভুল ধারণারও স্পষ্ট সমাধান দেন, “অনেকের ধারণা সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই। আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দেই।”

বিসিবি সকালে জানায়, এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে। তবে ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শোকজ নোটিশ তাদের দাবির বিকল্প নয়।

ফলে, বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ স্থগিত। কোয়াবের অনড় অবস্থান স্পষ্টভাবে বার্তা দিয়েছে, দাবির বাস্তবায়ন না হলে ক্রিকেটাররা মাঠে নামবেন না, যা দেশের ক্রিকেটে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে।

Previous Post

ক্রিকেটারদের বয়কটে মিরপুর নীরব, মাঠে গড়াল না বিপিএল!

Next Post

আন্দোলনের থমকে গেল বিপিএল, একদিনেই বাতিল দুই ম্যাচ

Related Posts

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

5
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

24
Next Post
বিপিএল কবে জানা যাবে নভেম্বরে

আন্দোলনের থমকে গেল বিপিএল, একদিনেই বাতিল দুই ম্যাচ

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
5

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
24

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
17

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD