Thursday, June 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া এক জয় বাংলাদেশের

March 19, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়া এক জয় বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দক্ষিণ আফ্রিকা সফর মানেই ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের এক নাম! তাদের বিপক্ষে তিন ফরম্যাটে ১৯ ম্যাচ খেলে শুধুই এসেছে হার।দক্ষিণ আফ্রিকার মাঠে খেলা ১৪ ওয়ানডের কোনোটিতেই নেই জয়। এবার সব প্রতীক্ষার অবসান। ধরা দিল স্বপ্নের মতো এক জয়। ইতিহাস গড়া প্রথম জয়! তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারাল তামিম ইকবালের বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ৩১৪ রানের বড় সংগ্রহ। এরপর ২৭৬ রানে থামিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ধরা দিল প্রথম জয়। আইসিসি সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট পেল টাইগাররা।

শুক্রবার সেঞ্চুরিয়নে তিন বিভাগেই উজ্জীবিত পারফরম্যান্সে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা পেল মনে রাখার মতো সাফল্য। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ২০ ওয়ানডেতে কখনও যেখানে তিনশ ছুঁতে পারেনি টাইগাররা। ২০১৭ সালে কিম্বারলিতে ৭ উইকেটে ২৭৮ রান ছিল দেশটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ।

এদিন সূচনাটাও ছিল দারুণ। ৯৫ রানের উদ্বোধনী জুটিতে পথ দেখান তামিম ও লিটন দাস। লিটন তুলে ৫০ রান। তামিম ৪১।
সাকিব আল হাসান যে অনন্য সেটার প্রমাণ আবারও দিলেন। ৬৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। বুঝিয়ে দেন তাকে কখনো ক্লান্তি পাইয়ে দেয় না। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে ৪৪ বলে ৫০ রান তুলেন ইয়াসির আলি চৌধুরি রাব্বী।

এরপর বল হাতে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের ম্যাজিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে তিন সংস্করণ মিলিয়ে ২০ ম্যাচ খেলে ধরা দিল এক জয়। ৪ উইকেট নেন মিরাজ। তাসকিন ১০ ওভারে ৩৬ রানে ৩ উইকেট।

আগামী রোববার জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। যেটি জিতলে দল পাবে দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, মুশফিক ৯, ইয়াসির ৫০, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ১৭, মিরাজ ১৯*, তাসকিন ৭*; এনগিডি ১০-১-৭৫-১, রাবাদা ১০-০-৫৭-১, ইয়ানসেন ১০-১-৫৭-২, মহারাজ ১০-০-৫৬-২, ফেলুকওয়ায়ো ১০-১-৬৩-১)

দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬/১০ (ভেরেইনা ২১, মালান ৪, বাভুমা ৩১, মারক্রাম ০, ফন ডার ডাসেন ৮৬, মিলার ৭৯, ফেলুকওয়ায়ো ২, ইয়ানসেন ২, রাবাদা ১, মহারাজ ২৩, এনগিডি ১৫*; সাকিব ১০-০-৫৪-০, শরিফুল ৮-০-৪৭-২, তাসকিন ১০-১-৩৬-৩, মুস্তাফিজ ১০-০-৫০-০, মিরাজ ৯-০-৬১-৪, মাহমুদউল্লাহ ১.৫-০-২৪-১)

ফল: বাংলাদেশ ৩৮ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান

সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথমটি শেষে বাংলাদেশ ১-০ তে এগিয়ে।

Previous Post

নাঈমের ৫ রানের আক্ষেপ, হার দেখল রূপগঞ্জ

Next Post

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

Related Posts

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা
বিশেষ প্রতিবেদন

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

20
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

23
শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

11
Next Post
সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

শুরু ভালো, শেষটা ধস; অল্প পুঁজিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
11

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল না...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নতুন চ্যালেঞ্জ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

‘বাংলাদেশ এখন আর আগের দল নয়’

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD