Saturday, July 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘তারা এতদিন বাংলাদেশ ক্রিকেটের মা-বাবা ছিলেন’

July 26, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘তারা এতদিন বাংলাদেশ ক্রিকেটের মা-বাবা ছিলেন’
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টিতে অনেকটা নতুন বাংলাদেশ খেলতে নামবে। যেখানে নেই অনেক দিনের চেনা কিছু মুখ। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকে। ছুটিতে আছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল তো দিন কয়েক আগেই জানিয়েছেন ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না তিনি। ঠিক এমন সময়ে নুরুল হাসান সোহানের নেতৃত্ব জিম্বাবুয়ের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ দলের।

সিনিয়ররা নেই, তাই বলে ভয়ের কিছু দেখছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। বরং এটা তাদের জন্য একটা বড় পরীক্ষা। তবে তাদের অবদানের কথাও বড় গলায় বলছেন দলের খেলোয়াড়রা। এবার এনিয়ে বলছিলেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

সাকিব-তামিমদের অনেকটা মা-বাবার ভূমিকায় তাদের বসিয়েছেন মেহেদী হাসান। তাদের অনুপস্থিতিতে এখন নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে বলে মনে করেন তিনি। জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী বলেন, ‘দেখুন, অবশ্যই সুযোগ। পরিবারে যখন ছোট থাকেন, তখন বেড়ে ওঠার জন্য বাবা-মা সব দায়িত্ব নেন। প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেন। এই সিরিজ থেকে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারব, যেহেতু সিনিয়ররা নেই। তারা এতদিন বাংলাদেশের ক্রিকেটের মা-বাবা ছিলেন বা অভিভাবক হিসেবে ছিলেন।’

অবশ্য মাশরাফি-তামিম টি-টুয়েন্টিতে খেলছেন না অনেক দিন ধরে। তবে সাকিব, মুশফিক আর রিয়াদকে ছাড়াই লড়তে হচ্ছে। তাইতো প্রশ্ন থাকছে জিম্বাবুয়ের বিপক্ষে এটি কি তরুণদের প্রমাণের মিশন?

মেহেদী বলছিলেন, ‘আসলে প্রমাণ করার আসলে কিছুই নেই। একটা সময় তো সিনিয়র ক্রিকেটাররা থাকবেন না। আমাদের ব্যাচ থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবে। সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাইরাও একসময় জুনিয়র হয়ে খেলছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন, তখন তার বয়স ছিল ২২ বছর। ওখান থেকে খেলতে খেলতে এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দল আছে, সময় লাগবে।’

এখানেই শেষ নয়, মেহেদী আরও বলছিলেন, ‘এই দলে একদমই তরুণ কেউ না। সবাই ৩, ৪, ৫ বছর খেলে ফেলেছে। ১০ বছর ক্রিকেট খেলা কোনো খেলোয়াড় নেই। ৬, ৭, ৮ বছর খেলা খেলোয়াড় আছে। তাই বেশিরভাগই তরুণ না। তরুণ বলতে মুনিম শাহরিয়ার আর পারভেজ ইমন যারা একদমই নতুন। সবাই পরিপক্ব, মোটামুটি অভিজ্ঞ। সবার বোঝার সামর্থ্য আছে, সবাই সামর্থ্যবান।’

এদিকে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

টি-টুয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু হবে ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।

Previous Post

‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে’

Next Post

রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: মেহেদী

Related Posts

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা
বিশেষ প্রতিবেদন

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

7
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

7
প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা
বিশেষ প্রতিবেদন

সাকিব-তাসকিনের দলে বড় ধাক্কা

7
Next Post
রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: মেহেদী

রাতারাতি পরিবর্তন সম্ভব নয়: মেহেদী

Discussion about this post

সর্বশেষ..

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

by cricbdadmin
0
7

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

by cricbdadmin
0
7

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দীর্ঘ পরিসরের ক্রিকেট নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিকেও...

প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা

সাকিব-তাসকিনের দলে বড় ধাক্কা

by cricbdadmin
0
7

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়ানোর আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দলটির...

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

by cricbdadmin
0
7

হার মানেই সিরিজ শেষ। এমন সমীকরণ নিয়েই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি...

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

by cricbdadmin
0
9

দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা, মাঝপথে আকস্মিক ব্যাটিং ধস, আর শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বিধ্বংসী ঝড়ে প্রতিযোগিতামূলক সংগ্রহ পেয়েছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD