Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিম-সাকিবের পর মাশরাফি ম্যাজিকে জয় বাংলাদেশের

July 23, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ব্যর্থতার পর অবশেষে ঠিকই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। গায়নায় রোববার অসাধারন ক্রিকেটের পসরা সাজিয়ে টাইগাররা সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারাল।

এই গায়ানাতে সাকিব-তামিমের রেকর্ড গড়া দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করে তুলে ২৭৯ রান। এরপর বল হাতে আগুণ ঝরালেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়ক তুলে নেন ৪ উইকেট। তারই পথ ধরে ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজে আন্তর্জাতিক ম্যাচে জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটাতে খেলারই যেন কথা ছিল না মাশরাফি বিন মর্তুজার। স্ত্রীর অসুস্থতার জন্য ক্যারবীয় সফরে যাওয়াটা অনিশ্চিত হয়ে গিয়েছিল। সেই শঙ্কা কাটালেও ম্যাচ প্র্যাকটিসের অভাব তো ছিলই। তারপরও সফরে গিয়ে নিজে বল হাতে সেই আগের চমক রাখলেন। দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। দলও পেল দুর্দান্ত এক জয়। আর বল হাতে দলে ফিরেই ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
টেস্টে সিরিজে হোয়াইটওয়াশের ব্যর্থতা, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সাকিব-মুস্তাফিজকে নিয়ে বেঁফাস মন্তব্যের পর দল পেল মনে রাখার মতো স্বস্তির জয়।

এর আগে ব্যাট হাতে রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাদের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে। ৫০ ওভারে ৪ উইকেটে ২৭৯ রান করে দল।
ম্যাচে ইস্পাত কঠিন দৃঢ়তায় ১৬০ বলে ১০ চার ও তিন ছক্কায় ১৩০ রানে অপরাজিত থাকেন তামিম। আর সাকিব অল হাসান ৯৭ রানে ফিরেন।
গায়নায় রোববার তামিম ধীর গতিতে মানিয়ে নিয়ে খেলেন। তার ব্যাট থেকে আসে বাংলাদেশের মন্থরতম সেঞ্চুরি। অবশ্য শেষদিকে ঝড় তুলেন তিনি আর মুশফিকুর রহীম। শেষ ১৪ বলে ৫১ রান তুলে বাংলাদেশ।
মাত্র ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন মুশফিক। ১ম বলে চার রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিম তার প্রিয় বন্ধু সাকিবকে সঙ্গে নিয়ে ২০৭ রানের জুটি গড়েন। তুলে নেন ক্যারিয়ারের ১০ম ওয়ানডে সেঞ্চুরি। ১৪৬ বল খেলে তিন অঙ্কে পা রাখেন তিনি। জুটিতে এক সময় এসে যায় বাংলাদেশের রেকর্ড রান। দ্বিতীয় উইকেট জুটিতে দু’জন করেন ২০৭ রান।

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন সাব্বির রহমান। আম্পায়ার জোয়েল উইলসন উইন্ডিজের স্টাম্পিংয়ে আবেদনের সাড়া দিয়ে আউট দেন। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় উইকেটকিপার শেই হোপ যখন বেলস ফেলেন তখন সাব্বিরের পা দাগের ভেতরে ছিল।
তারপরও দল পেল স্বস্তির এক জয়। আগের সেই মেজাজটাও ফির পেল টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই। তৃতীয় ও শেষ ম্যাচ ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৯/৪ (তামিম ১৩০*, এনামুল ০, সাকিব ৯৭, সাব্বির ৩, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ৪*; রাসেল ১/৬২, হোল্ডার ১/৪৭, বিশু ২/৫২)।

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৩১/৯ (গেইল ৪০, লুইস ১৭, হোপ ৬, হেটমায়ার ৫২, জেসন ১০, হোল্ডার ১৭, পাওয়েল ০, রাসেল ১৩, নার্স ৭, বিশু ২৯*, জোসেফ ২৯*; মাশরাফি ৪/৩৭, মিরাজ ১/৩৭, রুবেল ১/৫২, মুস্তাফিজ ২/৩৫)

ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে

ম্যাচসেরা: তামিম ইকবাল

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD