Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিম সরে দাঁড়ালেন, আলোচনায় নতুন প্রার্থীরা

August 26, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সতর্ক করলেন তামিম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সামনে পাচ্ছে নতুন রূপ। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কার্যনির্বাহী কমিটির কাঠামোতে এসেছে বড়সড় পরিবর্তন। এবার থেকে আর রাখা হচ্ছে না সাধারণ সম্পাদক পদ। নতুন নেতৃত্বে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও আটজন কার্যনির্বাহী সদস্য।

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি নির্বাচনের আয়োজনের দায়িত্বে আছে। আলোচনায় শুরুতে তামিম ইকবালের নাম উঠলেও, তিনি বিসিবি নির্বাচনে অংশ নিতে চাওয়ায় কোয়াবের সভাপতি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।

সভাপতি পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছে কোয়াবের আহ্বায়ক সেলিম শাহেদ ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। সহ-সভাপতি পদে নাম এসেছে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের।

এদিকে সদস্যপদ ব্যবস্থায়ও যুক্ত হয়েছে নতুন ধারা। আজীবন সদস্যপদে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের জন্য ফি ৫০ হাজার টাকা, আর জাতীয় দলে না খেলা ক্রিকেটারদের জন্য ১ লাখ টাকা। এই ক্যাটাগরির সদস্যরা বার্ষিক ফি ছাড়াই পূর্ণ ভোটাধিকার পাবেন।

স্থায়ী সদস্যপদে জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটাররা ৫ হাজার টাকায় সদস্য হতে পারবেন। তবে দিতে হবে বার্ষিক ফি।

সহযোগী সদস্যপদে ২ হাজার টাকায় সদস্য হতে পারবেন, তবে তাদের দিতে হবে প্রতিবছর ১ হাজার ২০০ টাকা। এ ক্যাটাগরির সদস্যদের ভোট দেওয়ার সুযোগ থাকবে না।

Previous Post

সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি, টিকিট কিনতে পারবেন অনলাইনে

Next Post

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দলে তিন পরিবর্তন

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দলে তিন পরিবর্তন

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দলে তিন পরিবর্তন

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD