Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিম-মুমিনুলের আউট নিয়ে আক্ষেপ

March 8, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রস্তুতিটা ভালই হল ব্যাটসম্যানদের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কাকে দারুণ জবাব দিচ্ছিল বাংলাদেশ। তামিম ইকবাল-সৌম্য সরকারের ব্যাটে মনে হচ্ছিল হাসিমুখেই দিন শেষ করবে সফরকারীরা। কিন্তু শেষ বেলায় এসে কি যে হয়ে গেল। হাফসেঞ্চুরি করে রানআউটে কাটা পড়লেন তামিম। এরপর মুমিনুল হক নেমেই ফিরে গেলেন। ব্যস গল টেস্টে আরো একটা দিন আক্ষেপ নিয়ে শেষ হল। বুধবার টেস্টের ২য় দিনের খেলা শেষে বাংলাদেশ ১ম ইনিংসে তুলল ২ উইকেটে ১৩৩ রান। এখনও ৩৬১ রানে পিছিয়ে আছে মুশফিকুর রহীমের দল।

সুরঙ্গা লাকমলের বলে ৪ রানে জীবন পাওয়া সৌম্য অপরাজিত ৬৬ রান নিয়ে নামবেন বৃহস্পতিবার। ১৩৩ বলে এই রান করতে ৭টি চার ও একটি ছক্কা এই রান করেন তিনি। চার নম্বরে নামা মুশফিক রয়েছেন ১ রানে। এর আগে তামিম ফিরেন ৫৭ রানে। সন্দেহ নেই এই টেস্টে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

সৌম্য-তামিম ছোট্ট একটা রেকর্ডও গড়েন এদিন। শ্রীলঙ্কা বিপক্ষেই বাংলাদেশের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন তারা। করেন ১১৮ রান। এর আগে সবচেয়ে বড় উদ্বোধনী জুটি ছিল ৯১ রানের। ২০১৩ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওই জুটি গড়েছিলেন তামিম ও জহুরুল ইসলাম।
এর আগে শ্রীলঙ্কার ১ম ইনিংস শেষ হয় ৪৯৪ রানে। মেহেদী হাসান মিরাজ ১৩৩ রানে নেন ৪ উইকেট।

গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরির কাছে গিয়েও ফিরে যান কুশল মেন্ডিস। ১৯৪ রান করেন তিনি। অন্য কেউ অবশ্য শতরানের দেখা পাননি। ইনজুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজ শিকার করেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১২৯.১ ওভারে ৪৯৪ (করুনারত্নে ৩০, থারাঙ্গা ৪, মেন্ডিস ১৯৪, চান্দিমাল ৫, গুনারত্নে ৮৫, ডিকভেলা ৭৫, পেরেরা ৫১, হেরাথ ১৪, লাকমল ৮, সান্দাকান ৫; মুস্তাফিজ ২/৬৮, তাসকিন ১/৭৭, শুভাশীষ ১/১০৩, সাকিব ১/১০০, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০)
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৩৩/২ (তামিম ৫৭, সৌম্য ৬৬*, মুমিনুল ৭, মুশফিক ১*; লাকমল ০/১৫, কুমারা ০/৩৮, পেরেরা ১/৩২, হেরাথ ০/৩০, সান্দাকান ০/১৭)

Previous Post

ফের তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান সাকিব

Next Post

৭ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

Related Posts

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

9
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

9
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

12
Next Post
মোহামেডানকে অনায়াসে উড়িয়ে দিল রূপগঞ্জ

৭ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
12

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
7

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD