Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

তামিম কখনও ভাবেননি ট্রিপল সেঞ্চুরি করবেন

February 14, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তামিম কখনও ভাবেননি ট্রিপল সেঞ্চুরি করবেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ছয় বছর পর প্রথম শ্রেনির ক্রিকেটে শনিবার ব্যাট হাতে নেমেছিলেন। ঐদিন দাপুটের সঙ্গে ব্যাট চালিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেই ইনিংসকেই রোববার ট্রিপলে রুপ দিয়েছেন। অপরাজিত ছিলেন ৩৩৪ রানে। কিন্তু কখনও তিনি ভাবেননি এমন কিছু করবেন।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রোববার ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এ কৃীর্তি দেখিয়েছেন তিনি। শুধু তাই নয়, রকিবুল হাসানকে টপকে ব্যক্তিগত সর্বোচ্চ রানের (৩৩৪) রেকর্ডটিও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। যদিও এই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করবেন সেটা তার কল্পনাতে ছিল না। রোববার ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এমনটাই জানান তামিম, ‘অবশ্যই তিনশ করা দারুণ অনুভূতি। সত্যি কথা আমি কোনোদিন চিন্তা করিনি তিনশ করার। স্বপ্ন অবশ্যই থাকে। এ ম্যাচে হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল যেই জিনিসটা সেটা হল, আমি কিভাবে ব্যাটিং করেছি। এটা না যে আমি কতো রান করেছি বা আমি ট্রিপল সেঞ্চুরি করেছি।সবথেকে বেশি স্বস্তি ছিল আমি যেভাবে ব্যাট করেছি। আমি আশা করি এভাবেই খেলে যেতে পারব।’

রোববার ২৫০ রান পেরনোর পরও নাকি ট্রিপল সেঞ্চুরি চিন্তা আসেনি তামিমের মাথায়। সে সময় শুধু স্বাভাবিক খেলার দিকেই মনোযোগি ছিলেন তিনি, ‘সত্যি কথা বলতে ২৬০-৭০ হওয়ার পরও কিন্তু আমি এটা নিয়ে ভাবছিলাম না। ২৮০ টাচ করার পর আমি এটা নিয়ে চিন্তা করা শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি ওটা চিন্তা করি তাহলে আমি যে প্ল্যান নিয়ে খেলছিলাম সেটায় ক্ষতি হবে। হয়তো আমি একটু অন্যভাবে খেলার চেষ্টা করবো। সিম্পল থাকার চেষ্টা করবো। এটা আমার হয়ে কাজ করেছে। এটা ভালো ছিল।’

বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সব ধরনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিনে প্রথম শ্রেনির ক্রিকেটে ৭ হাজারী ক্লাবের সদস্যপদও পেয়েছেন তামিম। তার এ ইতিহাসময় ইনিংস বিশেষ কেক কেটে উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম যার রেকর্ড ভেঙেছেন, সেই রকিবুল হাসান এই ম্যাচে ছিলেন তামিমের প্রতিপক্ষ দল ওয়ালটন সেন্ট্রাল জোনে। তার হাত দিয়েই কেক কাটা হয়েছে।

Related Posts

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র
বিশেষ প্রতিবেদন

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র

0
জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে সোবহানা-জ্যোতির বড় লাফ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD