টেস্ট ইতিহাসে দলের দ্বিতীয় ইনিংসের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের পঞ্চম দিনে ৩১২ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই বাঁহাতি ব্যাটসম্যান।
শনিবার শেষ দিনে ইংল্যান্ডের কলিন কাউড্রে ও জিওফ পুলাররে রেকর্ড ভাঙ্গেন ইমরুল-তামিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ১৯৬০ সালে ২৯০ রানের জুটি গড়েন তারা। এর আগে তারা দু’জন ভাঙ্গেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রস ও মার্কোস ট্রেসকোথিকের রেকর্ড। প্রথম উইকেটে তারা করেন ২৭৩ রান। ২০০৪ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রান করেন তারা।
১৫০ রানে ফিরে যান ইমরুল। ভাঙে ৩১২ রানের উদ্বোধনী জুটি।


