Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমের ১৬২, চন্দরপল ৫৯

June 12, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমের ১৬২, চন্দরপল ৫৯
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রস্তুতি ম্যাচে অনুশীলনটা বেশ ভালই হলো তামিম ইকবালের। দাপট দেখিয়ে খেললেন দেড়শ ছাড়ানো ইনিংস। বাংলাদেশও পায় যায় ভাল পুঁজি। এরপর কথা বলল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দপলের ছেলের ব্যাট। তেজনারায়ন চন্দরপল সুযোগটা কাজে লাগিয়ে তুললেন হাফসেঞ্চুরি। সঙ্গে জেরেমি সলোজানোও দেখালেন দাপট।

এ অবস্থায় উইন্ডিজ সফরে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ তুলল ৪ উইকেটে ২০১ রান। শনিবার দিন শেষে বাংলাদেশের চেয়ে এখনও ১০৯ রানে পিছিয়ে তারা।

ওপেনার সলোজানো ১০ চারে ১৭৪ বলে তুলেছেন ৮৩ রানে। অধিনায়ক ইয়ানিক ক‍্যারিয়াহ ২১ রানে ব্যাট করছেন। চন্দরপল এর আগে করেন ৫৯ রান।

শনিবার অ‍্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৩৬ বলে ১৯ রান করে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর তামিম ২১ চার ও ১ ছক্কায় ২৮৭ বলে ১৬২ রান করে অপরাজিত। ৭ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

এরপর দারুণ উদ্বোধনী জুটি পায় স্বাগতিকরা। টেস্ট সিরিজের রিজার্ভে থাকা চন্দরপল দারুণ খেলেন। সলোজানোকে নিয়ে গড়েন ১০৯ রানের জুটি।

এই ম্যাচ শেষে আসল লড়াই। বাংলাদেশ-উইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু, ১৬ জুন। এরপর ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু, ২৪ জুন। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭৪/৬) ৯৭ ওভারে ৩১০/৭ ইনিংস ঘোষণা (তামিম ১৬২*, মোসাদ্দেক ১৯, রেজাউর ০*; ম‍্যাকসুইন ১৪-১-৫৭-১, লুইস ১৫-৩-৪৭-২, মিন্ডলে ১০-৪-২২-১, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক‍্যান ১৭-৭-৩৪-১ ক্যারিয়াহ ৯-০-৩১-১)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস: ৬৬ ওভারে ২০১/৪ (চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬, ক‍্যারিয়াহ ২১*; ইবাদত ১২-০-৫১-৩, খালেদ ১২-৩-৩১-০, রেজাউর ১৩-১-৪৭-১, মিরাজ ১৩-৫-২৫-০, তাইজুল ১১-৩-৩৬-০, মোসাদ্দেক ৪-১-৬-০, শান্ত ১-০-৩-০)।

Previous Post

বিস্ময়কর বাবর

Next Post

ঢাকার ক্রিকেটের ‘গাব্বার সিং’ খ্যাত সাজু আর নেই

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
ঢাকার ক্রিকেটের ‘গাব্বার সিং’ খ্যাত সাজু আর নেই

ঢাকার ক্রিকেটের 'গাব্বার সিং' খ্যাত সাজু আর নেই

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD