Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমের শতরানের দিনে মুমিনুলের হতাশা

June 11, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমের শতরানের দিনে মুমিনুলের হতাশা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজের খেলা সবশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছিলেন জোড়া শূন্য। এই ধাক্কাটা দারুণভাবে সামলে উঠলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম প্রস্তুতি ম্যাচেই কথা বলল এই ওপেনারের ব্যাট। তার সেঞ্চুরির দিনে রান পেলেন না দুঃসময়ে থাকা মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক।

তামিমের অপরাজিত সেঞ্চুরিতে ক্যারিবীয় সফরে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচের প্রথম দিনে শুক্রবার ৬ উইকেটে ২৭৪ রান তুলেছে বাংলাদেশ। ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪০ রান করেন তামিম। ২ বল খেলে ৬ রানে তার সঙ্গে লড়ছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশে অবশ্য কোন প্রতিষ্ঠিত ক্রিকেটারই নেই। মূলত তরুণ বোলারদের নিয়ে দলটি সাজানো। তাদের বিপক্ষে অ‍্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় দল। দ্বিতীয় ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। তারপর নাজমুল হাসান শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম।

শান্ত ৫৪ রানে ফিরলে ভাঙে জুটি। ৯৯ বলে ১৪০ রান আসে এই জুটিতে। হতাশ করেন মুমিনুল। ফেরেন শূন‍্য রানে। দলের অধিনায়ক লিটন দাস ১৯ বলে করেন ৪ রান।

১৬২ বলে ১৪ চার ও এক ছক্কায় সেঞ্চুরি তুলে নেন তামিম। উইন্ডিজ সফরের শুরুতেই আশার আলো দেখালেন তিনি।

এদিকে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু, ১৬ জুন। এরপর ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু, ২৪ জুন। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ওভারে ২৭৪/৬ (তামিম, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৬, মোসাদ্দেক ৬* ; ম‍্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক‍্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১)

#শুক্রবার ১ম দিন শেষে

Previous Post

সাকিবদের হুমকি দিয়ে রাখল ক্যারিবীয়রা

Next Post

বিস্ময়কর বাবর

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
কোহলিকে টপকে নতুন উচ্চতায় বাবর

বিস্ময়কর বাবর

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD