Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমের ব্যাটে রেকর্ড গড়া সেঞ্চুরি

April 18, 2017
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, রেকর্ড, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শনের হ্যাটট্রিক, তামিমের ব্যাটে ঝড়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি এমনই। তার ব্যাট যখন কথা বলে তখন কথা বলে তখন বোলারদের কিছুই করার থাকে না। কিন্তু মঙ্গলবার সাভারের বিকেএসপিতে তিনি এমন ঝড় তুলবেন কে জানতো? তামিম ইকবালের টর্নেডোতে শুধু রান বন্যা নয়, ভাঙ্গল রেকর্ডও! এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই ১৫৭ রানের আলো ঝলমলে এক ইনিংস খেললেন তামিম।

বিকেএসপি চার নম্বর মাঠে মোহামেডানের হয়ে কলাবাগানের বিপক্ষে রেকর্ড গড়া এই ইনিংস খেললেন তিনি। এটিই লিগে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস। ইনিংস সাজাতে খেলেন ১২৫ বল। যাতে ছিল ১৮ চার ও ৭ ছক্কার সমাহার।

লিগে আগের রেকর্ডটিও তামিমের। গতবার আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে করেন ১৪২ রান। এবার সেই ইনিংস ছাড়িয়ে গড়লেন নতুন রেকর্ড।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।  তামিম এর আগে ২০০৯ সালে বুলাওয়ায়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে করেন ১৫৪ রান। নিজের রেকর্ডটা নিজেই ভাঙ্গলেন!

এবারের লিগে এটিই ছিল তামিমের প্রথম ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে আগের ম্যাচটি খেলা হয়নি মোহামেডানের এই ব্যাটসম্যানের। ফিরেই ঝড় তুললেন তিনি। ম্যাচে ৬১ বলে করেন হাফসেঞ্চুরি।  ৪১ বলে পরের ফিফটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার তেরতম সেঞ্চুরি। যা বাংলাদেশের পক্ষেও রেকর্ড!

তার এমন ব্যাটিংয়ে কলাবাগানের বিপক্ষে ৫০ ওভারে মোহামেডান করে ৯ উইকেটে ৩০৭ রান।

জবাব দিতে নেমে কলাবাগান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৮৩ রান। ২৪ রানে জিতে তামিমের মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর-

মোহামেডান: ৫০ ওভারে ৩০৭/৯ (তামিম ১৫৭, শামসুর ৩৮, রনি ২০, রকিবুল ৭, রহমত ৮, মিরাজ ২১, মিলন ২, তাইজুল ৮, কামরুল রাব্বি ২২, সাজেদুল ১১*, শুভাশীস ১*; সঞ্জিত ৪/৫২, তুষার ০/৪, নাবিল ২/৪৪, শাহবাজ ০/৪১, আশরাফুল ০/৫২, আবুল হাসান ১/৫১, মুক্তার ২/৩০, মাসকাদজা ০/৩০)।

কলাবাগান: ৫০ ওভারে ২৮৩/৯ (জসিম ১১, আশরাফুল ৪৬, মাসাকাদজা ৬৮, তুষার ৬৪, মেহরাব ১০, তাসামুল ১১, মুক্তার ৩৮*, আবুল হাসান ১০, সঞ্জিত ৩, শাহবাজ ০, নাবিল ০*; তাইজুল ০/২৪, শুভাশীস ১/৪০, কামরুল রাব্বি ৩/৬৯, সাজেদুল ১/৪২, রহমত ১/৩৬, মিরাজ ২/৫৬)।

ফল: মোহামেডান ২৪ রানে জয়ী

ম্যাচসেরা: তামিম ইকবাল

Previous Post

ভারত-পাকিস্তানের সঙ্গেও লড়বেন মাশরাফিরা

Next Post

জিতল প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ

Related Posts

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
Next Post
জিতল প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ

জিতল প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ

Discussion about this post

সর্বশেষ..

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD