Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

August 26, 2023
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ক্রিকেটে এখনো আলোচনার কেন্দ্রতে আছেন তামিম ইকবাল। যিনি চোটের কারণে দলের বাইরে। ছেড়েছেন নেতৃত্বও। এ জন্যই এশিয়া কাপে তামিম নেই। বিশ্বকাপে ফিরতে পারবেন কীনা সেটিও নিশ্চিত নয়। তামিমের মতো একজন অভিজ্ঞকে এশিয়া কাপেই মিস করবেন নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব।

অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটাররা সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ। শনিবার মিরপুরের শেরেবাঙলায় সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘দেখুন, যেকোনও অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা যখন থাকে। ওগুলো শেয়ার করলে যারা নতুন এসেছে, তাদের জন্য সব কিছু সহজ হয়ে যায়।’

রোববার এশিয়া কাপ মিশনে দেশ ছাড়বে বাংলাদেশ দলর। এবার লড়াই জমবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলে আসলেন সাকিব। অধিনায়ক শনিবার বলছিলেন, ‘এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। ওখানে সাধারণত আগের রেকর্ড অনুসারে ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটাররা রান করার সুবিধা পায়, বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটারদের জন্যও চ্যালেঞ্জিং বেশি ও তাড়াতাড়ি রান করা। ’

দুই সপ্তাহের মতো প্রস্তুতি নিয়ে এশিয়া কাপ মিশনে যাচ্ছে টাইগাররা। যদিও ক্যাপ্টেন সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় মাত্র এক দিন অনুশীলন করলেন দলের সঙ্গে। তারপরও বলছিলেন, ‘দেখুন, কোচ যেটা বললো খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতটুকু জেনেছি খুব ভালো প্রস্তুতি হয়েছে। দুর্ভাগ্য যে এবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওই জায়গা থেকে বিষয়টা ধাক্কার। তারপরও বলবো যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আছে, অনেক দূর যেতে পারবো আমরা।’

বাংলাদেশ দল এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে। শিরোপা জেতা হয়নি। এবার সাকিবের নেতৃত্বে কিছু করে দেখানোর পালা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ৩১ আগস্ট বাংলাদেশের পরীক্ষা শুরু।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD