Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তাইজুল-মিরাজের স্পিনে ২১৮ রানের লিড

November 13, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা টেস্টের ব্যাটিং উইকেটেও বল হাতে দাপট দেখালেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে স্পিনাররা দেখালেন চমক। ততাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের স্পিন ভেল্কিতে প্রথম ইনিংসে বড় লিড পেল বাংলাদেশ। দুই মূল পেসার মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদ সাফল্য পাননি। আসলে এই উইকেটে তাদের কিছু করারও ছিল না। কাজটা অবশ্য করেছেন তাইজুল-মিরাজ।

তৃতীয় দিনে মঙ্গলবার ৩০৪ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। বোলিংয়ের সময় চোট পাওয়া টেন্ডাই চাটরা ব্যাট হাতে নামেন নি। এ অবস্থায় প্রথম ইনিংসে বাংলাদেশ পেল ২১৮ রানের লিড। এর আগে সোমবার দ্বিতীয় দিন ৭ উইকেটে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা।

এবারো বল হাতে চমক দেখালেন তাইজুল। এই স্পিনার ১০৭ রানে ৫ উইকেট শিকার করেন। সিরিজে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। মিরাজ ৩ উইকেট নেন ৬১ রান খরচায়।
ইতিহাস জানাচ্ছে এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে টানা তিন ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তাইজুল।

এ অবস্থায় বাংলাদেশ অতিথি দলকে ফলোঅন করাবে কীনা তা নিশ্চিত নয়। কারণ চতুর্থ ইনিংসে মিরপুরে ব্যাট করা সহজ হবে না। তবে যাই হোক, সিলেটের ব্যর্থতা কাটিয়ে ঢাকায় ঠিকই ড্রাইভিং সিটে আছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ ইনিংস ঘোষণা

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৫.৩ ওভারে ৩০৪/৯ (চারি ৫৩, টিরিপানো ৮, টেলর ১১০, উইলিয়ামস ১১, রাজা ০, মুর ৮৩, চাকাভা ১০, মাভুটা ০, জার্ভিস ৮*, চাটারা আহত অনুপস্থিত; তাইজুল ৫/১০৭, মিরাজ ৩৬১, আরিফুল ১/১০)

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD