Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তাইজুলের অন্যরকম ‘ডাবল সেঞ্চুরি’

February 3, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম টেস্টে সত্যিকার অর্থেই দুঃসময় গেল বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে বোলাররা রীতিমতো নাজেহাল হয়েছেন। এরইমধ্যে তাইজুল ইসলাম বল হাতে অন্য এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। শনিবার জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত এমন একটি মাইলফলকে নিজেকে নিয়ে গেছেন এই স্পিনার। বল হাতে রান দেওয়ায় ডাবল সেঞ্চুরি করেছেন। সঙ্গে দেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার করারও রেকর্ড গড়েছেন। চট্টগ্রাম টেস্টে তাইজুলের বোলিং ফিগার ছিল-৬৭.৩-১৩-২১৯-৪!

পরিসংখ্যান জানাচ্ছে-বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে দুইশ রান দিলেন তাইজুল। শনিবার টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার। দুইশ রান দিয়েছেন নিজের ৬৪তম ওভারে। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এর আগে যৌথভাবে ছিল মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর।

২০০৮ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ৪৮ ওভারে রফিক দেন ১৮১ রান। ২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেই রেকর্ড স্পর্শ করেন সোহাগ গাজী। পরের বছর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রান দিয়েছিলেন তাইজুল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মেহেদি হাসান মিরাজ গুনেছিলেন ১৭৮ রান।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার বিশ্বরেকর্ড চাক ফ্লিটউড-স্মিথের। ১৯৩৮ অ্যাশেজের ওভাল টেস্টে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD