Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঢাকা থেকে রংপুরে ফিরলেন সাকিব

July 31, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কেন সেরা, বিশ্বকাপে প্রমাণের অপেক্ষায় সাকিব: রোডস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডিবিডি২৪.কম রিপোর্ট

সন্দেহ নেই শুধু সময়েরই নয়, বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের অন্যতম তিনি। মাঠে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সদ্য শেষ বিশ্বকাপ ক্রিকেটে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন তিনি। করেছেন ৬০৬ রান। নিয়েছেন ১১ উইকেট। সেই বিশ্বসেরা অলরাউন্ডার এবার ঢাকা ডায়নামাইটস ছাড়লেন। গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। রংপুর রাইডার্সে ফিরে গেলেন তিনি।

আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুরের জার্সিতে মাঠ মাতাবেন এ অলরাউন্ডার। বুধবার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ বাঁহাতি এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন সাকিব।

২০১৫ সালে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। নেতৃত্বও দেন তিনি। যদিও উত্তরবঙ্গের দলটিকে শিরোপা এনে দিতে হয়েছিলেন ব্যর্থ। তাই ছেড়ে ছিলেন দল। মূলত এরপর থেকেই এ তারকা অলরাউন্ডার ঢাকা ডায়নামাইটসের জার্সিতেই খেলছিলেন। সেখানে এ বাঁহাতি জিতেছেন শিরোপাও। গত মৌসুমেও ঢাকার অধিনায়ক ছিলেন। কিন্তু দলটির আশা পূরণে তিনি হন ব্যর্থ। তাই এবারের বিপিএলের আগেই তাকে ছেড়ে দিয়েছে ঢাকা।

সেই ২০১৩ সালে বিপিএলে সাকিবের পথ চলা শুরু হয়েছিল খুলনা রয়েল বেঙ্গলের (বর্তমানে খুলনা টাইটানস) হয়ে। পরের মৌসুমে এ বাঁহাতি নাম লেখান ঢাকা গ্ল্যাডিয়েটসে (বর্তমানে ঢাকা ডায়নামাইটস)। কিন্তু সেখানে ঠিক নিজেকে মেলে ধরতে না পারায় এ বাঁহাতি ২০১৫ সালে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। এখন পর্যন্ত সব মিলিয়ে এ তারকা ২৯৮ টি ম্যাচে ২০.৯৮ গড়ে ৮৭৬৩ রান করেছেন। এদিকে বল হাতে তিনি পকেটে পুরেছেন ৩৪৬টি উইকেট। তার সেরা সাফল্য ৬ রানে ৬ উইকেট।

চলতি বছরের ৬ ডিসেম্বর ফের মাঠে গড়াবে বিপিএল।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD