Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঢাকা টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

December 1, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪,কম রিপোর্ট

মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশের দাপট। টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের মঞ্চ প্রস্তুত করে নিয়েছে সাকিব আল হাসানের দল। টাইগারদের প্রথম ইনিংসের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ১ম ইনিংসে ৫০৮ রান তুলে অলআউট হয়। এরপর জবাব দিতে নেমে স্পিন আক্রমণের সামনে দিশেহারা সফরকারীরা।

টেস্টের দ্বিতীয় দিন শেষে শনিবার ৫ উইকেটে ৭৫ রান করেছে উইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৪৩৩ রানে। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের চাই দরকার ২৩৪ রান।

মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে দ্বিতীয় দিনশেষেই চাপে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ২৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় তারা। শেষ দিকে এসে শিমরন হেটমায়ার ৩২ ও শেন ডাওরিচ ১৭ রানে লড়েছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে গড়েন ৪৬ রানের জুটি।

আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন৩ উইকেট। সাকিব দুটি। আল হাসান নিয়েছেন দুটি উইকেট। চট্টগ্রামের পর এই টেস্টেও স্পিনেও প্রতিপক্ষকে কোনঠাসা করছে বাংলাদেশ।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। তিনি ফিরতেই বাংলাদেশ থামে ৫০৮ রানে। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনি করেন ১৩৬ রান। ২৪২ বলের ইনিংসে ছিল ১০ চার। ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১১৫ মাহমুদউল্লাহর আগের সেরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেই সেঞ্চুরির আগে টানা ১১ ইনিংসে ছিল না কোনো ফিফটি। এবার দ্রুত দুটি শতক ধরা দিল তার ব্যাটে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৪ ওভারে ৫০৮ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিথুন ২৯, সাকিব ৮০, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ১৩৬, লিটন ৫৪, মিরাজ ১৮, তাইজুল ২৬, নাঈম ১২*; বিশু ২/১০৯, রোচ ২/৬১, ওয়ারিক্যান ২/৯১, চেজ ১/১১১, লুইস ১/৬৯

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪ ওভারে ৭৫/৫ (ব্রাফেট ০, পাওয়েল ৪, হোপ ১০, অ্যামব্রিস ৭, চেজ ০, হেটমায়ার ৩২*, ডোরিচ ১৭*; মিরাজ ৩/৩৬, সাকিব ২/১৫)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD