Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকার নেতৃত্বে নাসির, খুলনার রাব্বী

January 5, 2023
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকার নেতৃত্বে নাসির, খুলনার রাব্বী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর ঠিক আগে অধিনায়ক বেছে নিয়েছে দুই দল। দুই দলই চেনা ছক থেকে বেরিয়ে চমক দেখাল। নবম আসরে ঢাকা ডমিনেটর্সকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার নাসির হোসেন। খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বী। শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল।

তার আগে বৃহস্পতিবার ট্রফি উন্মোচনের দিন রাব্বীকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল খুলনা টাইগার্স। দলটির ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম এই ঘোষণা দেন। দলে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল থাকলেও অধিনায়ক করা হয়েছে রাব্বীকে।

ফিরোজা বলছিলেন, ‘উনাকে (ইয়াসির) অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিলড অধিনায়ক পায়।’

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ঢাকার অধিনায়ক হিসেবে দেখা গেল নাসির হোসেনকে। যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। ২০১৮ সালে সবশেষ দেখা গেছে তাকে জাতীয় দলে।

বলা হচ্ছিল, ঢাকা দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত নাসিরের কাঁধেই উঠল নেতৃত্ব।

ঢাকা ডমিনেটরস
সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ।

খুলনা টাইগার্স-

সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে বিদেশি : দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (শ্রীলঙ্কা)।

Previous Post

ইংল্যান্ডের ‘বাংলাদেশি’ ক্রিকেটার রবিন বিপিএলে

Next Post

ভারত-পাকিস্তান লড়াই সেপ্টেম্বরে, কঠিন গ্রুপে বাংলাদেশ

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
ভারত-পাকিস্তান লড়াই সেপ্টেম্বরে, কঠিন গ্রুপে বাংলাদেশ

ভারত-পাকিস্তান লড়াই সেপ্টেম্বরে, কঠিন গ্রুপে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD