Wednesday, September 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ঢাকায় সাইফউদ্দিনের নতুন শুরু, চোখ বিশ্বকাপ স্কোয়াডে

December 22, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য শুধুই একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়, বরং জাতীয় দলে ফেরার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় এই আসরকেই নিজের প্রস্তুতি ও সামর্থ্য দেখানোর বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

জাতীয় দলে নিয়মিত আসা-যাওয়ার মধ্যেই কেটেছে সাইফউদ্দিনের সাম্প্রতিক সময়। স্কোয়াডে জায়গা হলেও একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া, আবার সুযোগ পেলেই পারফরম্যান্সে নজর কাড়ার গল্প তার ক্যারিয়ারের পরিচিত অধ্যায়। ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে সেই ধারাবাহিকতাই গড়ে তুলতে চান তিনি, যাতে নির্বাচকদের সামনে নতুন করে নিজের দাবি তুলে ধরা যায়।

বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন, ‘আমাদের বিশ্বকাপের আগে যেহেতু আর কোনো হোম সিরিজ বা সফর নেই, তো এটা আসলে আমাদের খেলোয়াড়দের জন্য ঝালিয়ে নেওয়ার বড় একটা মঞ্চ। ইনশাআল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।’

ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে বিপিএল চলার পরই ফেব্রুয়ারিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সময়ের মধ্যে নিজের ফিটনেস, ফর্ম ও আত্মবিশ্বাসের জায়গাটা আরও দৃঢ় করতে চান সাইফউদ্দিন। তার বিশ্বাস, বিপিএলের পারফরম্যান্সই হতে পারে বিশ্বকাপ দলে ফেরার চূড়ান্ত চাবিকাঠি।

ক্যারিয়ারের উত্থান-পতনকে জীবনের স্বাভাবিক বাস্তবতা হিসেবেই দেখেন এই অলরাউন্ডার। কিছুদিনের বিরতি নেওয়ার বিষয়টি নিয়েও কোনো আক্ষেপ নেই তার। বরং সেটিকে শেখার অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তিনি। সে প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘প্রথমত মনে রাখছেন তাহলে না যে একটা বিরতি নিয়েছিলাম! আসলে মানুষের জীবনে উত্থান-পতন থাকে। এটা আমি শুধু তা না, প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রে এবং প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত জীবনে অনেক হতাশা থাকে।’

বর্তমানে অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজের প্রক্রিয়ার ওপরই মনোযোগী থাকতে চান তিনি। প্রস্তুতি ও পারফরম্যান্সের প্রতিটি ধাপ নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার কথাও জানান সাইফউদ্দিন, ‘আমি ওই জিনিসটা চিন্তা করেছি আসলে খুব বেশি চিন্তা না করে নিজের কাজটা, নিজের প্রসেসটা আমি কী করতে পারি এগুলো নিয়ে চিন্তা করছি। নির্দিষ্টভাবে কাজ করছি।’

Related Posts

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
ক্রিকেট সাফারি

হঠাৎ নেতৃত্বই ছাড়লেন জ্যোতি

0
ইমরানের জন্য ক্রিকেটের মানবিক আবেদন
বিশেষ প্রতিবেদন

ইমরানের জন্য ক্রিকেটের মানবিক আবেদন

0
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD