Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডিপিএলের সুপার লিগ শুরু ১ মে

April 18, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ডিপিএলের সুপার লিগ শুরু ১ মে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদের আগে শুরু হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। রোজার ঈদের ছুটি শেষে ছয় দল নিয়ে শুরু হবে সুপার লিগের লড়াই! প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পর দিন মঙ্গলবার সুপার লিগ ও রেলিগশন লিগের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী ১ মে থেকে শুরু হবে সুপার লিগ। ছয় দলের এই লড়াই শেষ হবে ১৪ মে। সুপার লিগে প্রত্যেক ম্যাচের জন্য রাখা হবে রিজার্ভ ডে।

সভা শেষে সিসিডিএম চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘যারা সুপার লিগ ও রেলিগেশনে খেলবে আমরা আজ সবার সঙ্গে বসেছিলাম। ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত নিয়েছি তা হলো পহেলা মে শুরু হবে সুপার লিগ। এর মধ্যে একদিন রিজার্ভ ডে ও একদিন থাকবে বিশ্রাম। মূলত গরমের কারণে আমরা একটা লম্বা বিরতি দিচ্ছি। ক্লাবগুলোরও চাওয়া ছিল ঈদের পর একটা বিরতি যেন পায়।’

সালাহ উদ্দিন চৌধুরী আরও যোগ করেন, ‘দেখুন, সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ শেষ হবে প্রিমিয়ার লিগ, রেলিগেশন লিগ শেষ হবে ৯ মে। খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটা ভেন্যুতে শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডে’র ঠিক করা হবে।’

এবার সুপার লিগে সুযোগ পাওয়া ক্লাবগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

চলতি লিগের গ্রুপ পর্বে ১১ ম্যাচের ১০টিতে জিতে শীর্ষে আবাহনী। ২০ পয়েন্ট নিয়ে রান গড়ে পিছিয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুইয়ে। মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জআছে এরপরই। ১৬ পয়েন্ট তাদের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার লিগের বাকি দুই দল।

প্রথম রাউন্ডের মতো সুপার লিগের তিনটি ম্যাচ সকাল ৯টা থেকে শুরু হবে মিরপুর, বিকেএসপির ৩ নম্বর মাঠ ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

সুপার লিগের মতো রেলিগেশন লিগও শুরু হবে ১ম মে থেকে। সেখানেও আছে রিজার্ভ ডে। রেলিগেশন লিগের প্রত্যেকটি ম্যাচ হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে। রেলিগেশন লিগের তিনটি দল- অগ্রণীর ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস।

সুপার লিগের ৬টি ক্লাব

আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

Previous Post

একাই লড়লেন ইরফান শুক্কুর

Next Post

সপরিবারে ওমরাহ করতে গেলেন মাশরাফি

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
সপরিবারে ওমরাহ করতে গেলেন মাশরাফি

সপরিবারে ওমরাহ করতে গেলেন মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD