Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ট্রিপল সেঞ্চুরিতে ওয়ার্নারের রেকর্ড

November 30, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ট্রিপল সেঞ্চুরিতে ওয়ার্নারের রেকর্ড
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অ্যাডিলেডে শনিবার তৃতীয় সেশনে মিড উইকেট দিয়ে পুল করে পাঠানো বল সীমানা ছাড়া করেই ডেভিড ওয়ার্নার ট্রিপল সেঞ্চুরির বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন! তাতে যেন তিনি গোটা অ্যাডিলেইডকেই মাতালেন। গোলাপি বলে খেললেন রেকর্ড গড়া ইনিংস।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। এজন্য তিনি খেলেছেন অপরাজিত ৩৩৫ রানের ঝলমলে ইনিংস। দিবারাত্রির টেস্টে এটিই কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল এই ম্যাচে ওয়ার্নারের প্রতিপক্ষ অধিনায়ক আজহার আলির। ২০১৬ সালের অক্টোবরে, ইতিহাসের দ্বিতীয় দিবারাত্রির টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজহারের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৩০২ রান।

দ্বিতীয় দিনে ১৬৬ রান নিয়েমাঠে নামা ওয়ার্নার শুরু থেকেই ছিলেন আগ্রাসী। প্রথম সেশনে যোগ করেন আরও ৯৫ রান, বিরতিতে যান ২৬১ রান নিয়ে। বিরতি থেকে ফিরে দ্রুত এগুতে থাকেন ট্রিপলের দিকে। ইফতিখার আহমেদের বলে চার মেরে পৌঁছান ২৯০-এর ঘরে।

টেস্ট ইতিহাসে সপ্তম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে শনিবার ওয়ার্নার পার করেন তিনশ রানের গুন্ডি। সর্বশেষ ২০১২ সালে ভারতের বিপক্ষে সিডনিতে অপরাজিত ৩২৯ রানের ইনিংস খেলেছিলেন মাইকেল ক্লার্ক।

ট্রিপল পূর্ণ করার পরও ওয়ার্নার ব্যাট করছিলেন দারুণ স্বচ্ছন্দে। শেষ পর্যন্ত তাকে ৩৩৫ রানে রেখে দলীয় ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। টেস্টে এটি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। টিকে গেছে ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পার্থে ম্যাথু হেইডেনের করা ৩৮০ রানের রেকর্ড।

শনিবার ট্রিপল সেঞ্চুরি করে ওয়ার্নার অবশ্য ছাড়িয়ে গেছেন স্যার ডন ব্র্যাডম্যান ও মার্ক টেলরকে। ১৯৩০ সালে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ব্র্যাডম্যান খেলেছিলেন ৩৩৪ রানের ইনিংস। আর ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ারে ব্যক্তিগত ৩৩৪ রানে দাঁড়িয়ে দলের ইনিংস ঘোষণা করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টেলর।

Previous Post

বিপিএল দিয়ে ফিরছেন মাশরাফি

Next Post

সোনার পদকে চোখ

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
সোনার পদকে চোখ

সোনার পদকে চোখ

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD