Friday, July 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

June 19, 2025
in ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেস্ট দলের স্পিন বিভাগ এই মুহূর্তে চলছে কোচ ছাড়া। শ্রীলঙ্কায় চলমান টেস্ট সিরিজে দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নেই দলে। গল টেস্ট চলাকালেই পাকিস্তানে ফিরে গেছেন তিনি। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে আবার টাইগারদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই অভিজ্ঞ কোচের।

বিসিবির সঙ্গে মুশতাক আহমেদের কাজের ধরন দিনভিত্তিক। ফলে দলের প্রয়োজন অনুযায়ীই তাকে কাজে লাগানো হয়। গলে কিছুদিন কাজ করার পর তিনি ছুটি পেয়েছেন, আর সেটা ছিল পূর্ব-নির্ধারিত।

এর আগেও এমন বিরতিতে ছিলেন মুশতাক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেখা যায়নি তাকে, তবে পাকিস্তান সফরে দলের সঙ্গে ছিলেন। মজার বিষয় হলো, নিজ দেশের বিপক্ষেই বাংলাদেশ দলের কোচ হিসেবে কাজ করেন তিনি।

বিসিবি অতীতে এমন ব্যবস্থায় কাজ করিয়েছে নিউজিল্যান্ডের সাবেক স্পিন কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকেও। মূলত খরচ, সময় ও কার্যকারিতা—তিনটি বিষয় বিবেচনায় রেখে চুক্তিভিত্তিক এই ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

তবে এই মুহূর্তে স্পিনাররা নিজেদের গাইডলাইন পাচ্ছেন না সরাসরি কোচের কাছ থেকে। নাঈম হাসান, তাইজুল ইসলামদের তাই টেস্ট সিরিজে নিজেদের কৌশল শাণ দিতে হচ্ছে নিজেদের মতো করেই। ওয়ানডে সিরিজে আবারো থাকবেন মুশতাক-এটাই দলীয় পরিকল্পনা।

Previous Post

লঙ্কান জবাব নিসাঙ্কার সেঞ্চুরিতে, চাপে বাংলাদেশের বোলিং

Next Post

নিসাঙ্কার ১৮৭-তে শ্রীলঙ্কার দিন, বাংলাদেশ এখনো এগিয়ে ১২৭ রানে

Related Posts

রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের বদলে যাওয়ার গল্প শোনালেন রাজা

8
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, হারের পর কঠোর বার্তা কোচের

8
মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ
বিশেষ প্রতিবেদন

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

9
Next Post
নিসাঙ্কার ১৮৭-তে শ্রীলঙ্কার দিন, বাংলাদেশ এখনো এগিয়ে ১২৭ রানে

নিসাঙ্কার ১৮৭-তে শ্রীলঙ্কার দিন, বাংলাদেশ এখনো এগিয়ে ১২৭ রানে

Discussion about this post

সর্বশেষ..

রমজানে বাড়তি শক্তি, রাজার ব্যাটে চমক

জিম্বাবুয়ের বদলে যাওয়ার গল্প শোনালেন রাজা

by cricbdadmin
0
8

সময় ১৬০ কিংবা ১৭০ রান করলেই সন্তুষ্ট থাকত জিম্বাবুয়ে। কিন্তু আধুনিক ক্রিকেটে সেই মানসিকতা আর টিকিয়ে রাখতে চান না অধিনায়ক...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

‘ভুল করেও শিক্ষা নিচ্ছি না’, হারের পর কঠোর বার্তা কোচের

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হারের কারণ খুঁজে পেলেন হৃদয়

by cricbdadmin
0
9

জয়ের সম্ভাবনা তৈরি করেও প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানেই...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

রানের বন্যায়ও উজ্জ্বল সাকিব, তবে…

by cricbdadmin
0
8

মেজর লিগ ক্রিকেটে ব্যাটারদের চার-ছক্কার ঝড়ে যখন বোলাররা কার্যত অসহায়, তখন ব্যতিক্রমী পারফরম্যান্স দেখালেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশি অলরাউন্ডারের...

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

আটলান্টায় শেষ হাসি আর্জেন্টিনার, ফাইনালে স্পেনের মুখোমুখি মেসির দল

by cricbdadmin
0
8

আর্জেন্টিনাকে হারাতে হলে শেষ বাঁশি পর্যন্ত লড়তে হয়-বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে সেই কঠিন বাস্তবতাই নতুন করে বুঝিয়ে দিল লিওনেল স্কালোনির দল।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD