Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্ট ভেন্যুতে টাইগাররা

September 25, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রোববারই ফের মাঠে নামছেন মুশফিকরা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে বেনোনি থেকে পচেফস্ট্রুমের চলে গেল বাংলাদেশ দল। স্থানীয় সময় সকাল ১১টায় রওনা হয়ে রোববার দুপুরেই প্রথম টেস্টের শহরে পৌঁছায় টাইগাররা। প্রথম দিন অনুশীলন না থাকলেও সোমবার ঠিকই ঘাম ঝরালেন মুশফিকুর রহীমরা। তার আগে অবশ্য ক্রিকেটাররা নির্ভার হয়ে ‍ঘুরে বেড়িয়েছেন ছোট্ট শহরটিতে। দলের সঙ্গে আছেন প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে ম্যানেজারের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদীন নান্নু।

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। যেখানে লড়তে প্রস্তুত হয়ে আছেন মুশফিক-মুস্তাফিজরা।

স্বস্তির খবর হল দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের প্রথম টেস্ট খেলতে কোনও সমস্যা নেই। দুজনের কারও ইনজুরিই গুরুতর নয়। জানা গেছে, রুবেল হোসেন যোগ দিয়েছেন টাইগারদের সঙ্গে। ভিসা জটিলতায় বেশ দেরিতেই গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেন এই পেসার। একাদশে তার থাকা নিয়ে অবশ্য সংশয় আছে।বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছেন না মুশফিক। তবে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
পচেফস্ট্রুমের পর ক্রিকেটাররা যাবেন ব্লুমফন্টেইনে। সেখানে ৬ অক্টোবর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর সেখানে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। পুর্নাঙ্গ এই সিরিজ খেলে ৩০ অক্টোবর দেশে ফিরবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

Previous Post

রোহিঙ্গাদের জন্য সাকিবের আবেদন

Next Post

কবে ডাক মিলবে জাতীয় দলে?

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
‘উইকেট মন মতো নয়’

কবে ডাক মিলবে জাতীয় দলে?

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD