এক ম্যাচ পরই শেষ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। তারপরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের লড়াই। তার অংশ হিসেবে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে আছেন ১৭ বছর বয়সী এই অফ স্পিনার নাঈম হাসান। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিউজিল্যান্ডে আছেন নাঈম।
দল থেকে বাদ পড়লেন পেসার সাব্বির রহমান-তাসকিন আহমেদ। টেস্ট দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর কামরুল ইসলাম রাব্বি। শুক্রবার প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩১ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক),তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাইম হাসান।



