টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে ডাক পেলেন এই পেসার। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহীম।তবে মুস্তাফিজুর রহমানকে দলে রাখেননি নির্বাচকরা। গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবারের মতো টেস্টে দেখা যায় কাটার মাস্টারকে।
আরেক পেস বোলার রুবেল হোসেন টেস্ট দলেও ফিরলেন।তবে চমক তাসকিনের ফেরা। ২৩টি ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলে ফেলার পর ২১ বছর বয়সী এই পেসারের জায়গা মিলল টেস্ট দলে।
তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরী। আছেন শুভাশীষ রায়।
১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ২০ জানুয়ারি শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
প্রথম টেস্টের বাংলাদেশ দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান এবং শুভাশীষ রায়।



